এক কেজি গাঁজার জন্য ঝুলতে হলো ফাঁসিতে

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১২:২৫ পিএম

পরিবার এবং মানবাধিকার কর্মীদের ক্ষমার আবেদন সত্ত্বেও সিঙ্গাপুরে মাত্র এক কেজি পরিমাণ গাঁজা পাচারের দায়ে তাঙ্গারাজু সুপিয়া নামে এক ব্যাক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। ৪৬ বছর বয়সী তাঙ্গারাজু ২০১৮ সালে এক কেজি (২.২ পাউন্ড) গাঁজা পাচারের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

মৃত্যুদণ্ড বিরোধী আন্দোলনের কর্মী কার্স্টেন হ্যান এ তথ্য নিশ্চিত করে বুধবার টুইটারে লিখেছেন, টাঙ্গারাজুর মৃত্যু সনদ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

দেশটির কারাগারের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দ্বীপের পূর্বের চাঙ্গি কারাগারে এই সাজা কার্যকর করা হয়েছে।

তাঙ্গারাজু সুপিয়াকে ২০১৮ সালে মাত্র এক কেজি গাঁজা পাচারের চেষ্টা করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বিচারকের মতে, সে সময় তাঙ্গারাজু একটি ফোন নম্বর ব্যবহার করেছিলেন, যার সাথে সিঙ্গাপুরের মাদক পাচারকারীদের যোগসূত্র ছিল। 

টাঙ্গারাজুর পরিবার এবং মানবাধিকার কর্মীরা যুক্তি দিয়েছিলেন যে, তাকে পর্যাপ্ত আইনি পরামর্শ দেওয়া হয়নি এবং পুলিশি জিজ্ঞাসাবাদের সময় তাকে তামিল দোভাষীর সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল।

হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন এ মৃত্যুদণ্ড কার্যকর করার নিন্দা জানিয়েছেন। 

তিনি বলেন, টাঙ্গারাজুর বিরুদ্ধে প্রমাণগুলো "স্পষ্ট থেকে অনেক দূরে।" 

তিনি আরও বলেন, টাঙ্গারাজুকে আইনজীবী ছাড়াই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল। তিনি যখন তামিল দোভাষী চেয়েছিলেন, তাকে সে সুবিধাও দেয়া হয়নি।

এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মৃত্যুদণ্ডকে "বেআইনি" বলে বর্ণনা করেছে এবং বলেছে যে, এই কার্যক্রম "আন্তর্জাতিক আইন ও মান লঙ্ঘন করেছে"।

এমনকি এ মৃত্যুদণ্ড স্থগিত করার আবেদন জানিয়েছিল জাতিসংঘের মানবাধিকার পরিষদ। পাশাপাশি ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনও এ ফাঁসির বিরোধিতা করেছিলেন। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করেই এই রায় কার্যকর করা হলো। 

গত বছর ১১টি মৃত্যুদণ্ড কার্যকর করার পর, ছয় মাসের মধ্যে সিঙ্গাপুরে এই প্রথম আরেকটি মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

ক্রমবর্ধমান সংখ্যক সিঙ্গাপুরবাসী মাদকের মামলায় বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।  

তবে সিঙ্গাপুর প্রশাসন বলছে, মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। মাদক নির্মূলেই এমন পদক্ষেপ। 


একাত্তর/আরবিএস  

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় নতুন করে আটজনকে গ্রেপ্তার করেছে। এর আগে তিনজনসহ এ নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করলো দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর