উল্টো পথে ঘুরেও সঠিক সময় দিচ্ছে যে ঘড়ি!

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০২:৩১ পিএম

সাধারণত ঘড়িতে থাকা সংখ্যা এবং কাটা বাম থেকে ডানে ঘোরে। কিন্তু তিউনিসিয়ার গ্রেট মসজিদের মিনারের ঘড়ির কাটা ঘোরে ডান থেকে বামে আর সংখ্যাগুলো উল্টো।

অথচ সময় দেয় সাধারণ ঘড়ির মতোই। মিনারে আছে ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় প্রতীকও। আন্দালুসিয়ান স্থাপত্যে তৈরি মনোমুগ্ধকর মসজিদ বহন করছে বিশেষ এক বার্তা।

প্রথম দেখায় মনে হতে পারে নষ্ট ঘড়ি। ভেতরের সংখ্যার ক্রমো ঠিক নেই। কাটাও ঘুরছে উল্টো। হয়তো সময়ও দিচ্ছে ভুলভাল। সত্যি হলো ঘড়িটি নষ্ট নয়।

সাধারণ ঘড়িতে থাকা সংখ্যা বাম থেকে ডানে আঁকা। সেকেন্ড, মিনিট, ঘণ্টার কাটাও বাম থেকে ডানে ঘোরে। কিন্তু এ ঘড়িতে সংখ্যা ডান থেকে বামে।

image

মিনিট, ঘণ্টার কাটাও ডান থেকে বামে ঘুরছে। সাধারণ ঘড়ির সঙ্গে তুলনায় সংখ্যা লেখা এবং কাটার ঘোরা উল্টো হলেও সময় দিচ্ছে ঠিকঠাক।

ঘড়িটির অবস্থান তিউনিসিয়ার টেস্টোর শহরের গ্রেট মসজিদের মিনারে। আন্দালুসিয়ান প্রকৌশলী মুহাম্মেদ তাঘারিনো ১৬১০ খ্রিস্টাব্দ থেকে ১৬৩০ খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মাণ করেন। স্পেনের দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে আসা সম্প্রদায়ের সঙ্গেই তিনি এ শহরে বাস করতেন।

তিউনিসিয়ার নগর পরিকল্পনাবিদ রাচিদ সুসি জানান, হাজিরা ডান দিক থেকে কাবা শরীফ তাওয়াফ করেন। আরবি অক্ষর ডান দিক থেকে শুরু হয়।

অলিম্পিক স্টেডিয়ামে ডানপাশ থেকে দৌড়াতে হয়। আরেকটি ব্যাখ্যা হলো আন্দালুসিয়া। যা মানচিত্রে বাম দিকে অবস্থিত। কাটা বা সংখ্যা ডান দিক থেকে বাম দিকেই যাচ্ছে। যা স্থানীয়দের আন্দালুসিয়ার ফেরার আকুতি জানান দিচ্ছে।

শহরের গর্বের প্রতীক ঘড়িটি অনেক বিশ্বাসের সহাবস্থানের প্রতীক। রাচিদ সুসি বলেন, টেস্টোরের গ্রেট মসজিদের মিনার তিনটি ধর্মকে উপস্থাপন করে। এখানে ইসলামের প্রতীক রয়েছে।

ইহুদিদের স্টার অব ডেভিডের প্রতীক আছে। একইসঙ্গে খ্রিস্টানদের ত্রিত্বতত্ত্ব। এগুলো বিনা সন্দেহে ইঙ্গিত করে, এই শহরে বহুজাতি সত্ত্বার মানুষের মধ্যে সহিষ্ণুতাপূর্ণ অবস্থান ছিলো।

image


এ অঞ্চলে মসজিদ এবং একমাত্র প্রাচীন ঘড়িটি পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। বিশ্বের বহু পর্যটককে আকর্ষণ করে এই স্থাপনা।

এ শহরে আসা প্রত্যেক পর্যটক মসজিদের মনোরম সৌন্দর্যে বিমহিত হন। যা আন্দালুসিয়ান স্থাপত্যশৈলীতে তৈরি। সবচেয়ে আকর্ষণীয় মিনারের ঘড়িটি।

আরও পড়ুন: ঘুরতে গিয়ে সেলফি তুললেই জরিমানা!

সম্ভবত পৃথিবীতে এটাই একমাত্র ঘড়ি যা ডান থেকে বাম দিকে ঘোরে। আট বছর আগে সংস্কারের পর এটি পুনস্থাপন করা হয়।

প্রাচীন এই ঘড়িটি ছাড়াও মসজিদ কমপ্লেক্সে রয়েছে একটি নামাজ ঘর, রোমান এবং বাইজেন্টাইন স্মৃতিবহনকারী দুটি চত্বর। খাবার মজুদ করার উঁচু ড্রাম, একটি পানি সংগ্রাহক, দিনে সঠিক সময় দেয়ার জন্য রয়েছে একটি সানডায়াল।


একাত্তর/আরএ

তিউনিসিয়ার উপকূলে অভিবাসী নৌকাডুবির ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। মাত্র এক বছর আগেই আহমেদ হাশানি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
সশস্ত্র সংঘর্ষের কারণে তিউনিসিয়া এবং লিবিয়ার সীমান্তবর্তী রাস জাদিরে একটি বড় সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে তিউনিসিয়ার রাষ্ট্রীয় টিভি এবং লিবিয়ার কর্তৃপক্ষ।
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে অন্তত চারজন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ৫১ জন।স্থানীয় সময় রোববার তিউনিসিয়ার কেরকেনাহ দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। খবর: রয়টার্স।তিউনিসিয়ার এক বিচার বিভাগীয়...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর