সংঘর্ষে তিউনিসিয়া ও লিবিয়ার সীমান্ত ক্রসিং বন্ধ

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮:৩৫ পিএম

সশস্ত্র সংঘর্ষের কারণে তিউনিসিয়া এবং লিবিয়ার সীমান্তবর্তী রাস জাদিরে একটি বড় সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে তিউনিসিয়ার রাষ্ট্রীয় টিভি এবং লিবিয়ার কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক বিবৃতিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্তে ‘বহিরাগতরা’ আক্রমণ করেছে। ওই সীমান্ত দিয়ে লিবিয়ানরা প্রায়ই চিকিৎসার জন্য তিউনিসিয়ায় যাতায়াত করে এবং পণ্যবাহী ট্রাক চলাচল করে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয়টি এ বিষয়ে আরও বিস্তারিত কিছু না জানিয়ে বলেছে, ‘এই অবৈধ গোষ্ঠীগুলোর এমন পদক্ষেপ মুখ বুজে সহ্য করা হবে না। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে।’

২০১১ সালের বিদ্রোহের পর থেকে লিবিয়ায় কিছুটা স্বস্তি দেখা দিয়েছিল। দেশটি পূর্ব ও পশ্চিম অংশ দুইটি ভিন্ন দলের শাসনাধীন। এর প্রতিটি অঞ্চলই প্রতিদ্বন্দ্বী প্রশাসন শাসন করে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে রাস জাদিরে একটি জ্বলন্ত যান এবং গুলির শব্দে মানুষদের দৌড়াতে দেখা গেছে। তবে ওই ফুটেজটি যাচাই করতে পারেনি রয়টার্স।

সীমান্তে চোরাচালান ও অনিরাপত্তা মোকাবিলায় রোববার সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা জানিয়েছিল মন্ত্রণালয়টি।

সোমবার গভীর রাতে তিউনিসিয়ার তাতাউইন রেডিও জানিয়েছে, লিবিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া তিউনিসিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে দেশটি।

 

একাত্তর/জো
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গত মঙ্গলবার লিবিয়ায় আততায়ী হামলায় নিহত হয়েছেন। ৫৩ বছর বয়সী সাইফকে উত্তর-পশ্চিমের শহর জিন্তানে তাঁর নিজ বাসভবনের বাগানে গুলি করে...
লিবিয়ার সাবেক শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গুলিতে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলাম এক সময় তাঁর বাবার উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর আল-খুমসের কাছে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে জানিয়ে লিবিয়ান রেড ক্রিসেন্ট।
তিউনিসিয়ার উপকূলে অভিবাসী নৌকাডুবির ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর