তিউনিসিয়ায় প্রধানমন্ত্রী বরখাস্ত 

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:৪৫ পিএম

তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। মাত্র এক বছর আগেই আহমেদ হাশানি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
 
পানি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনগণের অসন্তোষের মধ্যে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট কাইস সাইদ। রয়াটার্সের খবর 

তিউনিসিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট কাইস সাইদ দেশটির প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন এবং তার স্থলাভিষিক্ত হিসাবে সামাজিকবিষয়ক মন্ত্রী কামেল মাদৌরিকে নিযুক্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়ার পর হাশানি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, দেশের খাদ্য ও জ্বালানির চাহিদা সুরক্ষিত করাসহ বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তার সরকার বেশ কিছু বিষয়ে অগ্রগতি করেছে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে পানি সরবরাহ কমে যাওয়াকে কাইস সাইদ ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তবে দেশটির কৃষি মন্ত্রণালয় বলছে, বাঁধে পানির স্তর অত্যন্ত সংকটজনক এবং তা ২৫ শতাংশে নেমে গেছে।
 
আগামী অক্টোবরে উত্তর আফ্রিকার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেসিডেন্ট সাইদ ইতোমধ্যে তার প্রার্থিতা ঘোষণা করেছেন।

তার বিরুদ্ধে বিরোধী দল, মানবাধিকার গোষ্ঠী এবং প্রার্থীদের দমনপীড়নের অভিযোগ রয়েছে।

এআর
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
অবশেষে প্রেম পেলো পূর্ণতা! শনিবার এক জমকালো কিন্তু একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর