ঘুরতে গিয়ে সেলফি তুললেই জরিমানা!

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০২:৩১ পিএম

কোথাও ঘুরতে গেলে সবাই কম-বেশি সেলফি তুলতে পছন্দ করে। কিন্তু ইতালির পোর্টোফিনো শহরে গিয়ে কোনো পর্যটক সেলফি তুললে তাকে গুনতে হবে জরিমানা। সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনার পর এমন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, বন্য জন্তুর সঙ্গে কিংবা পাহাড়ের ঢালে দাঁড়িয়ে বা প্রবল জলোচ্ছ্বাসের দৃশ্যকে পিছনে রেখে সেলফি তুলতে গিয়ে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটার পর পর্যটকদের জন্য এই নিয়ম জারি করেছে পোর্টোফিনো শহর কর্তৃপক্ষ। খবর আনন্দবাজার পত্রিকার।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে যদি কোনো পর্যটক সেলফি তোলার সময়ে হাতেনাতে ধরা পড়েন, তবে তাকে জরিমানা গুনতে হবে ২৭৫ ইউরো বা ৩২ হাজার ৬৬০ বাংলাদেশি টাকা।

এক রিপোর্টে বলা হয়েছে, পর্যটকরা ওই স্থানে এতো বেশি সেলফি নেন এবং তারা এতো বেশি অমনোযোগী থাকেন যা রীতিমতো স্থানীয় বাসিন্দাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, দিনের বেলা ব্যস্ত সময়ে রাজপথে বা শহরের অন্য অংশে হাঁটাচলা করা রীতিমতো সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সেলফির কারণে। তাই নাগরিক স্বাচ্ছন্দ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে এক রকম বাধ্য হয়েছে দেশটির সরকার।

পোর্টোফিনোর মেয়র মাত্তেয়ো ভায়াকাভা জানান, রাস্তায় যত্রতত্র সেলফি নেওয়ার ফলে তৈরি হচ্ছে যানজট। এর জন্য দায়ী পর্যটকরাই। সমস্যা থেকে মুক্তি পেতে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল থাকে সেলফি-জরিমানা।

image


ফোর্বস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, শহরের অন্যতম মনোরম দুই অংশেও জারি হয়েছে সেলফি নিষেধাজ্ঞা৷ কিছুদিন আগেই গুড ফ্রাইডে এবং ইস্টার উপলক্ষে পর্যটকদের ভিড় বেড়েছিল সেই সব জায়গায়। লোকের চাপে বন্ধ হতে বসেছিল শহরের স্বাভাবিক কাজকর্ম। তারপরই জারি করা হয় ওই নিষেধাজ্ঞা।

আরও পড়ুন: খোঁজ মিললো পৃথিবীর দ্বিতীয় গভীরতম ‘নীল গহ্বর’

আপাতত বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা বহাল থাকবে অক্টোবর মাস পর্যন্ত।

তবে পোর্টোফিনোই প্রথম পর্যটনক্ষেত্র নয়, এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের একাধিক পর্যটন কেন্দ্রে এই নিয়ম চালু করা হয়েছে।


একাত্তর/আরএ

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের রেশ সাইপ্রাসে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশটিকে রক্ষায় একটি যুদ্ধজাহাজ (ফ্রিগেট) পাঠাচ্ছে ইতালি।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর