তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৭ জনের মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৯ এএম

তিউনিসিয়ার উপকূলে অভিবাসী নৌকাডুবির ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বৃহস্পতিবার হয়, তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের আলতায়া থেকে তিন মাইল দূরে দুইটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা জানান, ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাতে নৌকা দুটি যাত্রা শুরু করে। নৌকার সব যাত্রী অবৈধভাবে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলো। যাত্রীরা সবাই সব-সাহারা আফ্রিকার দেশের নাগরিক।

ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ভূমধ্যসাগরে ২ হাজার ২০০ জনেরও বেশি লোক মারা গেছে। আফ্রিকান অধিবাসীদের অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে দালালরা তিউনিসিয়ার এই মূল পয়েন্টকে ব্যবহার করে।

একাত্তর/আরএ
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর আল-খুমসের কাছে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে জানিয়ে লিবিয়ান রেড ক্রিসেন্ট।
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ অনেকে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে নৌকাডুবিতে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর