পাকিস্তানে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ৯

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৪:৪৫ পিএম

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে মঙ্গলবার রাতে এক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) পাকিস্তানভিত্তিক দৈনিক দ্য ডন এ তথ্য নিশ্চিত করেছে।   

সিন্ধুর সমন্বিত জরুরি এবং স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, থাত্তার চিল্লিয়ার কাছে একটি ট্রাক একটি ভ্যানকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানের ৯ যাত্রীর সকলে নিহত হয়।

নিহতদের বয়স ২৪ থেকে ৪০ বছরের মধ্যে। এ পর্যন্ত তিন জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিতে কাজ করছে কর্তৃপক্ষ। 

থাত্তার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) আদিল চান্দিওর মতে, রাত সাড়ে ১০টার দিকে কিনঝার থানার কাছে এ দুর্ঘটনা ঘটে। 

image

ট্রাক চালক গ্রেপ্তার 

আরও পড়ুন: এক কেজি গাঁজার জন্য ঝুলতে হলো ফাঁসিতে

তিনি আরও বলেন, নিহতরা করাচির মালির জেলার বাসিন্দা। তারা কিনঝার হ্রদে ভ্রমণে গিয়েছিলেন।

পুলিশ এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ নিকটস্থ হাপাতালে পাঠিয়েছে।

ঘটনার পরপরই ওই ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 


একাত্তর/আরবিএস  

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর