অভিধানের পাতায় জায়গা পেলো পেলের নাম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১১:০৭ পিএম

গত ডিসেম্বরে প্রয়াত হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী পেলে। মারা যাওয়ার তিন মাস পরে অভিধানে জায়গা পেলো তার নাম। ইতিহাসের পাতায় অমর হয়ে থাকা পেলে এখন জায়গা করে নিলেন অভিধানের পাতায়। 

ব্রাজিলের একটি পর্তুগিজ অভিধানে ‘পেলে’ শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে পেলে শব্দের অর্থ হিসাবে লেখা হয়েছে, ‘এমন একজন যিনি ব্যতিক্রমী, অতুলনীয়, অনন্য’। এক শব্দে, যিনি ‘সেরা’।

বুধবার মিশেলিস অভিধানের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। পেলে ফাউন্ডেশন পেলের নামটি অভিধানে যুক্ত করতে প্রচারণা চালায়। প্রায় এক লাখ ২৫ হাজার মানুষ সই করে পেলের নাম অভিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন। 

মিশেলিস কর্তৃপক্ষ বলেছে, পেলে শব্দের অর্থ হল, ‘এমন একজন যিনি অসাধারণ, বা পেলের মতোই নিজের গুণমান, মূল্যবোধ এবং শ্রেষ্ঠত্বের বিচারে যার সঙ্গে কারও তুলনা করা চলে না। এডসন আরান্টেস দো নাসিমেন্তোর মতোই যিনি ব্যতিক্রমী, অতুলনীয় এবং অনন্য। উদাহরণ: অমুক বাস্কেটবলের পেলে, অমুক টেনিসের পেলে, অমুক ব্রাজিলীয় থিয়েটারের পেলে ইত্যাদি।’

দেশের অন্যতম সেরা অভিধানে পেলে ঠাঁই পাওয়ায় প্রবল খুশি পেলে ফাউন্ডেশন এবং স্যান্টোস এফসি। পেলে জীবনের বেশিরভাগ সময় খেলেছেন স্যান্টোসের হয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলের অফিসিয়াল অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘এতদিন সেরা বোঝাতে যার নাম বারবার ব্যবহার করা হতো তা এবার অভিধানে ঠাঁই পেল। অভিধানে পেলের নাম যুক্ত করে আমরা ইতিহাস তৈরি করেছি। পেলের অর্থ হল: ‘সবার সেরা’।’

গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান পেলে। দেশের হয়ে তিনবার বিশ্বকাপ জেতার রেকর্ড রয়েছে এই তারকার। পুরো ক্যারিয়ারে এক হাজারের বেশি গোল আছে পেলের। যার মধ্যে জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল তার। ফুটবলের সর্বকালের অন্যতম সেরা হিসেবেই বিবেচিত হয় পেলের নাম। 


একাত্তর/এসজে  

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে মারা গেছেন মাত্র দেড় বছর হয়েছে। আর এরি মধ্যে অযত্ন-অবহেলায় পড়েছে তার বাড়িটি। ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ এনে কিংবদন্তীর মৃত্যুর পর তার নিজ দেশের বাড়িতেই চলছে অবাধে...
আমরা এমন একটি বিশ্বে এখন বসবাস করছি যেখানে খ্যাতি আর ব্যক্তিগত গল্প মাঝেমধ্যে একাকার হয়ে যায়। ফুটবল কিংবদন্তী পেলের জীবনে বেশ কয়েকটি ঘটনার সঙ্গে এই প্রবণতা মিলে যেতে গেছে বহুবার। তার উত্তরাধিকার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর