অবাধে লুটপাট চলছে পেলের প্রাসাদে 

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৯:২১ পিএম

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে মারা গেছেন মাত্র দেড় বছর হয়েছে। আর এরি মধ্যে অযত্ন-অবহেলায় পড়েছে তার বাড়িটি। ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ এনে কিংবদন্তীর মৃত্যুর পর তার নিজ দেশের বাড়িতেই চলছে অবাধে লুটপাট।

ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক মহানগর সাও পাওলো। আটলান্টিক মহাসাগরের ‍কূলঘেঁষা এই শহরেই নিজের পরিবার-পরিজন নিয়ে বসবাসের জন্য মনস্থির করেছিলেন পেলে। নিউইয়র্ক থেকে ফিরে আট মিলিয়ন ডলারে নির্মাণ করেন প্রাসাদসম বাড়ি।

মৃত্যুর আগ পর্যন্ত সাও পাওলোর গুয়ারুজা এলাকার এক্সক্লুসিভ এই কনডোমিনিয়ামেই ৪০ বছর বসবাস করেছেন পেলে। সমুদ্র সৈকত থেকে মাত্র কয়েকশো মিটার দুরের এই বাড়িটি পেলের খুব শখের ছিল। সারা বিশ্ব ঘুরে বেড়ালেও ফুটবল রাজার সবচেয়ে প্রিয় জায়গা ছিল এই বাড়িটি।

ব্রাজিলের নামকরা সৈকতগুলোর একটি হলো পেরনামবুকো। এই সৈকতের ধারেই নিপুণ যত্নে বাড়িটি নির্মাণের পর নানা ধরণের সৌখিন ও বিলাসী আসবাবে সাজানো হয়। পেলের বাড়ির পাথরের প্রাচীর দ্বারা বেষ্টিত করা হয়, যা দেখতে অনেকটা দুর্গের মতো লাগে।

প্রাসাদে রয়েছে এক ডজন কক্ষ, সিনেমা হল সুইমিং পুল ও অনেকটা প্রচুর খোলা জায়গা। বাড়ির মধ্যের খোলা জায়গাতেই শুটিং স্পট এমনকি পেলে তার নিজের গান রেকর্ড করার স্টুডিও বানানোর উদ্যোগ নিয়েছিলেন। 

বাড়িটির ওপরে ছিল একটি ড্যান্স ক্লাব। যখন পেলের বন্ধুরা আসতেন, তখন সেখানেই বসতো পার্টি। কখনো কখনো পার্টিতে এতো পরিমাণ আমন্ত্রিত অতিথিরা আসতেন, যা যে কোনো জমায়েতকেও হার মানিয়ে দিতো।

এমনকি ফুটবলের রাজাকে খেলাধুলার জন্যও বাড়ির বাইরে যাওয়ার দরকার হতো না। কারণ বাড়ির উঠোনেই টেনিস ও ভলিবল কোর্ট, একটি মিনি ফুটবল মাঠ এবং একটি বড় সুইমিং পুল। শরীর পরিষ্কার ও সতেজ করার জন্য গরম বাতাস বা বাষ্প স্নান হিসাবে ব্যবহারের জন্য বিশাল কক্ষও নির্মিত করা হয়। বিনোদনের জন্যই বাড়ির বাইরে পা রাখার প্রয়োজন হত না পেলের।

বাড়ির অভ্যন্তরে একটি চ্যাপেলও তৈরি করেন পেলে, যাতে তার মা সেলেস্তি সেখানে প্রার্থনা করতে পারেন। কারণ তাদের পরিমাণ কট্টর ক্যাথলিক অনুসারী ছিলেন। এই বাড়িতে রাখা হয় ফুটবলের মহাতারকার কয়েক ডজন স্যুট, তার অগণিত ট্রফি, নানা ঐতিহাসিক স্মৃতির ছবি, দামি কার্পেট, বহু বই, নানা ধরনের দামি দামি শিল্পকর্ম।

কিন্তু ২০২২ সালের ২৯ ডিসেম্বর পেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরই বেহাল দশার শিকার হয় সাধের বাড়িটি। দেখার কেউ থাকে না। দুষ্কৃতীরা একেবারে বিনা বাধায় এবং অনেকটা প্রকাশ্যেই লুটপাট চালিয়ে যাচ্ছে সেখানে।

পেলের বাড়ির লুটপাটের বহু চিত্র প্রকাশ করেছে লন্ডনের ডেইলি সান। তাতেই ফুটে উঠেছে কীভাবে মহাতারকার যত্নের সব কিছু নষ্ট হচ্ছে অযত্ন আর অবহেলায়। বাড়ির সিঁড়ি, দেওয়ালের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে। ক্ষতি করা হয়েছে আসবাবপত্র। চুরি হয়ে গেছে পেলের বহু ফুটবল স্মারক।

পেলের সন্তানরা যে বাড়ির দখল নিয়ে দেখভাল করবেন, তাতেও বেঁধেছে ঝামেলা। কিছুটা আর্থিক সঙ্কটের কারণে মৃত্যুর আগে বিভিন্ন কর দিতে পারেননি অসুস্থ পেলে। গত কয়েক বছরে বকেয়ার পরিমাণ বেড়েছে বহু।

বাড়ির দখল নিতে হলে মোটা অংকের অর্থের প্রয়োজন। সেই অর্থ এখন জোগাড় করতে পারছেন না পেলের উত্তরাধিকাররা। তাই আইনি জটিলতায় এখন ধ্বংস হয়ে যাচ্ছে ফুটবল রাজার স্মৃতিময় সব সম্পদ। 

আরবি
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর