ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছে জার্মানি, ক্রেমলিনের হুঁশিয়ারি

আপডেট : ০৩ মে ২০২৩, ০১:২৮ পিএম

ইউক্রেনে ক্রমাগতভাবে সমরাস্ত্র সরবরাহ করে জার্মানি এ যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়ছে। জার্মানির সরবরাহ করা অস্ত্র রুশ ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না- এমন কোনো গ্যারান্টি দেয়া জার্মান সরকারের পক্ষে সম্ভব নয় বলে দেশটিকে সতর্ক করেছে ক্রেমলিন। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, জার্মানির সরবরাহ করার অস্ত্র এরইমধ্যে ডানবাস অঞ্চলে ব্যবহার করেছে কিয়েভ। খবর রয়টার্সের। 

গেলো সোমবার জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছিলেন, জার্মানি ন্যাটোর অন্যান্য সদস্য দেশগুলোর মতো এই বিষয়ে জোর দিয়েছিল যে, ইউক্রেনকে যে অস্ত্র দেওয়া হয়েছে তা রাশিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়।

এ বিষয়ে পেসকভ সাংবাদিকদের বলেন, প্রথমত, জার্মানির কাছে বিষয়টি নিশ্চিত করার কোনো উপায় নেই। দ্বিতীয়ত, কিয়েভ সরকারকে জার্মানি যে অস্ত্র সরবরাহ করেছে তা ইতিমধ্যেই রাশিয়ার ভূখণ্ডে ব্যবহৃত হয়েছে, কারণ ডানবাস রাশিয়ার একটি অঞ্চল।

image


তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংঘাতে জার্মানির "প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ" বাড়ছে। জার্মান চ্যান্সেলরের উচিত এটিকে তার সূচনা পয়েন্ট হিসাবে নেওয়া।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত গণভোটের পর ডানবাস অঞ্চলের পাশাপাশি খেরসন ও জাপোরিজ্জিয়া অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে রাশিয়া।

আরও পড়ুন: মার্কিন ব্যবসায়ীদের বড় বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

মস্কোর ওই পদক্ষেপকে বেআইনি বলে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা। এমনকি জাতিসংঘ এ পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেয়। 


একাত্তর/আরবিএস  

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর