জেলে থাকা ২১৫৩ জনকে মুক্তি দিলো মিয়ানমার জান্তা সরকার

আপডেট : ০৩ মে ২০২৩, ০৩:৪১ পিএম

দুই হাজার ১৫৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। তারা সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করার ‘অপরাধে’ কারাবন্দি ছিলেন।

জান্তা সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৌদ্ধ উৎসব কাসোন পূর্ণিমা দিবস পালন উপলক্ষে সামরিক বাহিনী দণ্ডবিধি ৫০৫ (এ) এর আওতায় সাজাপ্রাপ্ত ওই ২ হাজার ১৫৩ বন্দিকে ক্ষমা করা হয়েছে। খবর এএফপির।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার ভিন্নমতের বিরুদ্ধে দমনপীড়ন চালাতে আইনটি ব্যাপকভাবে ব্যবহার করে আসছে। এ আইনের আওতায় সর্বোচ্চ তিন বছরের সাজার বিধান রয়েছে।

বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনী ‘মানুষের শান্তিপূর্ণ মনোভাব পোষণের জন্য এবং মানবিক কারণে তাদের ক্ষমা করে দেওয়ার নির্দেশ দিয়েছে।

এতে আরো বলা হয়, এদের মধ্যে যারা ফের একই ধরনের অপরাধ করবে তাদেরকে অতিরিক্ত দণ্ডসহ বাকি সাজা ভোগ করতে হবে।

স্থানীয় এক পর্যবেক্ষণ গ্রুপ জানায়, সামরিক বাহিনী অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার এবং এটাকে কেন্দ্র করে দেশটি টালমাটাল পরিস্থিতির মুখে পড়ার পর থেকে ২১ হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।

জাতিসংঘ জানায়, সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে ১৭০ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছে জার্মানি, ক্রেমলিনের হুঁশিয়ারি

মিয়ানমারে সাধারণত জাতীয় ছুটির দিন বা বৌদ্ধ উৎসব পালন উপলক্ষে হাজার হাজার বন্দিকে সাধারণ ক্ষমা করা হয়ে থাকে।


একাত্তর/আরএ

প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর