অভিষেকের আহারে রসনা তৃপ্ত হবে যেসব পদে

আপডেট : ০৬ মে ২০২৩, ০৩:৫৬ পিএম

শুরু হয়ে গেছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার আনুষ্ঠানিক অভিষেক। স্থানীয় সময় শনিবার সকাল থেকে শুরু হয় জমকালো এই অনুষ্ঠান। অভিষিক্ত হতে রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ঘোড়ার গাড়িতে করে নিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবের পথে রয়েছেন।

বৃষ্টির পূর্বাভাসকে উপেক্ষা করে রাজার বাহন যে পথে যাবে সেখানে এরই মধ্যে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। বিশ্বের প্রায় ১০০টি রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতি ঘিরে সেন্ট্রাল লন্ডনে রয়েছে ব্যাপক নিরাপত্তা। একইসাথে রাজতন্ত্রের বিপক্ষে প্রতিবাদ করার ঘোষণাও এসেছে।

অভিষেক অনুষ্ঠান প্রায় দুই ঘণ্টা ধরে চলবে, যা সামনা সামনি বসে দেখবেন দুই হাজার তিনশ বিশেষ অতিথি। যার মধ্যে আছেন প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স, যিনি যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার একটি বাণিজ্যিক ফ্লাইটে এসে পৌঁছেছেন। প্রিন্স হ্যারির আত্মজীবনী প্রকাশিত হবার পরে এই প্রথম তাকে জনসমক্ষে দেখা যাবে তার ভাই প্রিন্স উইলিয়ামের সাথে, যিনি প্রিন্স অব ওয়েলস।

অভিষেক অনুষ্ঠানের মূল দায়িত্ব পালন করবেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। অতিথি তালিকায় মার্কিন ফাস্ট লেডি জিল বাইডেন থেকে শুরু করে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও উপস্থাপক জুটি অ্যান্ট এবং ডেক।

অভিষেকে রাজা, রানি ও অতিথিদের জন্য দুপুরের খাবার কী কী থাকবে, তা নিয়ে অনেক আগে থেকেই চলছে জল্পনাকল্পনা তবে রাজ্যাভিষেকের উৎসবে কোন কোন খাবার থাকছে, তা সম্প্রতি ঘোষণা করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্টে রাজ্যাভিষেকের আনুষ্ঠানিক উৎসবের খাবারের রেসিপিও ঘোষণা করেছে ব্রিটেনের রাজপরিবার।

রাজ্যাভিষেকের দুপুরের খাবার মেন্যু থেকে করোনেশন চিকেনের বদলে উপমহাদেশীয় স্ন্যাক্স হিসেবে কিশ রাখা হয়েছে। এ খাবারটি সকালের নাস্তা, দুপুরের খাবার বা রাতেও খাবারের জন্য আদর্শ। মুচমুচে হালকা প্যাস্ট্রিতে পালংশাক, মটরশুঁটি ও সুগন্ধযুক্ত ভেষজ ট্যারাগনের সমন্বয়ে তুলতুলে স্বাদের এই কিশ তৈরি করা হয়। 

দুপুরের খাবারে অন্যান্য মেনুর সঙ্গে গ্রিন সালাদ ও সেদ্ধ আলু দিয়ে গরম বা ঠাণ্ডা খাবারের আয়োজন থাকবে। এই বিশেষ রেসিপিটি দিয়েছেন চিফ রয়্যাল শেফ মার্ক ফ্লানাগান। খাবারে আরও থাকবে তারকা শেফ বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হুসাইনের রেসিপিও। নাদিয়া হুসাইন তৈরি করবেন করোনেশন অবারজিন। এটি এক ধরণের সালাদের মত।

আরও পড়ুন: রাজা চার্লসের অভিষেকের অপেক্ষায় ব্রিটেন

আরও থাকবে ব্রিটিশ শেফ অ্যাডাম হ্যান্ডলিংয়ের তৈরি স্ট্রবেরি অ্যান্ড জিঞ্জার ট্রাইফল। এটি একটি আকর্ষণীয় খাবার যাতে ১৬টি ডিমের কুসুমসহ ২০টিরও বেশি উপাদান ব্যবহার করা হয়। চীনা বংশোদ্ভূত মার্কিন শেফ কেন হমের তৈরি রোস্ট র‌্যাক অব ল্যাম্ব উইথ এশিয়ান-স্টাইল মেরিনেড ভেড়ার মাংস। এছাড়া ডেসার্ট হিসেবে রাজকীয় মেন্যুতে রাখা হয়েছে চকলেট আইসক্রিম।


একাত্তর/এসজে 

রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ওয়াশিংটনে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আসছেন ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা। প্রায় দুই দশকের মধ্যে কোনো ব্রিটিশ রাজার এটিই প্রথম...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর