ব্রিটেনের রাজা-রানি হিসেবে অভিষিক্ত হলেন চার্লস ও ক্যামিলা

আপডেট : ০৭ মে ২০২৩, ১০:০৭ এএম

রাজকীয় আয়োজনে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পড়লেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। এর আগে বাইবেল হাতে রেখে শপথ পাঠ করে ব্রিটেনের ৪০তম রাজা দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরমধ্যে দিয়ে ৭০ বছরের মধ্যে প্রথম রাজ্যাভিষেক হলো ব্রিটেনে। 

রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক অভিষেকের পাশাপাশি কুইন কনসর্ট হিসেবে অভিষেক হয়েছে স্ত্রী ক্যামিলারও। প্রায় দুই ঘণ্টা ধরে চলা অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্তত ১০০ দেশের রাষ্ট্রপ্রধান।

image


স্থানীয় সময় শনিবার বাকিংহাম প্যালেস রাজমুকুট ও শপথের মাধ্যমে রাজা হিসেবে অভিষেক হয় চার্লসের। এসময় রাজরানি হিসেবে অভিষেক হয় তার স্ত্রী ক্যামিলার। রাজার মাথায় যে মুকুটটি শোভা পাচ্ছে এটি ১৭ শতকে তৈরি করা হয়। রানি দ্বিতীয় এলিজাবেথ তার জীবদ্দশায় অন্য আরেকটি মুকুট পরতেন। এটি শুধুমাত্র রানির জন্যই তৈরি করা হয়েছিল।

সকাল সাড়ে ১০টার দিকে বাকিংহাম প্যালেস থেকে স্বর্ণখচিত ঘোড়ার গাড়িতে ওয়েস্টমিনস্টার অ্যাবের উদ্দেশে রওনা হন তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলা। এ সময় তাদের সঙ্গ দেন চকচকে ব্রেস্টপ্লেট এবং সুসজ্জিত হেলমেট পরা অশ্বারোহীরা। সড়কে দুপাশে ছিলো হাজারো মানুষ।

image


ঘণ্টাধ্বনির সাথে সকাল ১১টায় পায়ে হেঁটে অ্যাবেতে প্রবেশ করেন চার্লস ও ক্যামিলা। এ সময় চার্লসের নাতি জর্জ ও ক্যামিলার কয়েকজন নাতি-নাতনি তাদের পেইজ অব অনারের দায়িত্ব পালন করে। এরপর ক্যান্টারবেরির আর্চবিশপ ওয়েলবি করোনেশন শপথ পরিচালনা করেন।

ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি চার্লসের হাত, মাথা এবং বুকে জেরুজালেমের পবিত্র পানি দিয়ে শপথ পড়ান। প্রথা অনুযায়ী রাজগোলক ও রাজদণ্ড গ্রহণ করেন রাজা তৃতীয় চার্লস। এরপর তৃতীয় চালর্সের জন্য বিশেষ প্রার্থনাও করেন আর্চবিশপ।

image


এর আগে অভিষেক অনুষ্ঠানে রাজার মাথায় ও হাতে ‘পবিত্র তেল’ লেপন করা হয়। রাজকীয় প্রতীক হিসেবে তিনি গ্রহণ করেন রাজদণ্ড ও রাজগোলক। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রাজার মাথায় মুকুট পরিয়ে দেন আর্চবিশপ। স্বর্ণের এই মুকুট তৈরি করা হয় ১৬৬১ সালে। 

টাওয়ার অব লন্ডনে যেসব সামগ্রী বা ক্রাউন জুয়েলস সংরক্ষিত আছে তার মধ্যে অন্যতম এই মুকুট। শুধু অভিষেক অনুষ্ঠানে রাজা বা রানি এই মুকুট পরে থাকেন। এই মুকুটটি তৈরি করা হয়েছে খাঁটি সোনা, রুবির আবরণ, মণি, নীলকান্তমণি, পোখরাজ ও টুম্যালিন ব্যবহার করে।

image


রাজমুকুট পরানোর পর রাজা তৃতীয় চার্লস সিংহাসনে বসেন। ৭০ বছর সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজা নির্বাচিত হন। যুক্তরাজ্য ছাড়াও তাকে আরও ১৪টি দেশে তাকে রাজা হিসেবে মান্য করা হয়।

দুই ঘণ্টার এই অনুষ্ঠানে চার্লসের দ্বিতীয় স্ত্রী ক্যামিলাকেও রানির মুকুট পরানো হয়। প্রায় এক হাজার বছর আগের রাজ্যাভিষেকের রীতিতে প্রথমবারের মতো নারী বিশপরাও অংশ নেন। অভিষেকের পর রাজা-রানি ওয়েস্টমিনস্টার অ্যাবে ছেড়ে বাকিংহাম প্যালেসে ফিরে যান।

image


তৃতীয় চালর্সের রাজ্যাভিষেকে উপস্থিত ছিলেন তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারি। তবে ডিউক অব সাসেক্সে প্রিন্স হ্যারির স্ত্রী আমেরিকান অভিনেত্রী মেগান মার্কেল অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন না। প্রিন্স হ্যারি রাজ সদস্য নয়, একজন অতিথি হিসাবে অনুষ্ঠানে যোগ দেন। 

নতুন রাজার অভিষেক উদযাপনে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শহরে ও অলিগলিতে হবে স্ট্রিট পার্টি। উইন্ডসর ক্যাসলে হবে করোনেশন কনসার্ট। এতে অংশ নিবেন নামিদামি সঙ্গীত শিল্পী ও সিনে তারকারা। 

image


এদিকে, লন্ডনে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানের চলার সময় রাজতন্ত্র বিরোধী গ্রুপ রিপাবলিকের নেতাসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ব্যানার এবং প্ল্যাকার্ডসহ এরা ট্রাফালগার স্কোয়ারের কাছে জড়ো হচ্ছিলো তারা।

ভিডিও ফুটেজে দেখা যায়, ‘নট মাই কিং’ লেখা টি-শার্ট পরা রিপাবলিকের সদস্যদের পুলিশ আটক করছে। এদের মধ্যে গ্রুপের নেতা গ্রাহাম স্মিথও ছিলেন। গ্রেফতারের আগে তারা ট্রাফালগার স্কোয়ারের কাছে গাড়ি থেকে তাদের প্ল্যাকার্ড নামাচ্ছিলেন। 


একাত্তর/এসজে/এসি

রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ওয়াশিংটনে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আসছেন ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা। প্রায় দুই দশকের মধ্যে কোনো ব্রিটিশ রাজার এটিই প্রথম...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর