ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৮ মে ২০২৩, ০৮:০২ পিএম

ধর্ম অবমাননার অভিযোগে নিগার আলম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক সমাবেশে এ ঘটনা ঘটে বলে রোববার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।  

শনিবার পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার মারদান শহরের সাওয়াল ধের এলাকায় ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, মরদান শহরের সাওয়াল ঢের এলাকায় ছিল পিটিআইয়ের সমাবেশ। সেখানে সমাপ্তি প্রার্থনা পরিচালনার জন্য ডাকা হয়েছিল নিগার খান নামের একজনকে। প্রার্থনার সময় তার কিছু মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। তবে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলন। পরবর্তীতে একদল লোক এক আত্মীয়র বাসায় তার অবস্থান শনাক্ত করে।

জেলা পুলিশের প্রধান নাজিব–উর–রহমান জানান, প্রাচীরের ওপর উঠে বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল উত্তেজিত জনতা। সেখানে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তবে দলীয় ওই সমাবেশে উপস্থিত ছিলেন না পিটিআইয়ের প্রধান ইমরান খান। আর দলটির নেতারাও এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন: নতুন এক গ্যাসক্ষেত্র আবিস্কারের দ্বারপ্রান্তে বাংলাদেশ

এদিকে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তিকে গিরে ধরে পেটাচ্ছে উন্মত্ত জনতা। এসময় পুলিশ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন, কিন্তু লোকজন এত ক্ষুব্ধ ছিল যে পুলিশের পক্ষে তাদের আটকানো সম্ভব হয়নি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশটি ‘অতি রক্ষণশীল’ অঞ্চল হিসেবে পরিচিত।


একাত্তর/আরবিএস  

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর