আফগান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন মৌলভি আবদুল কবির

আপডেট : ১৮ মে ২০২৩, ০৯:১৯ পিএম

আফগানিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভি আবদুল কবির। 

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ কয়েক সপ্তাহ ধরে অসুস্থ থাকায় এ নিয়োগ পান তিনি। খবর: আলজাজিরা।

বুধবার দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান সোহেল শাহীন বলেন, আখুন্দ কয়েক সপ্তাহ ধরে অসুস্থ। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত কবির তার দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, কবির ৭৮ বছর বয়সী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের স্থলাভিষিক্ত হয়েছেন। আখুন্দ ২০২১ সালের আগস্টে দেশটির নিয়ন্ত্রণ দখল করার পর থেকে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন।

৬০ বছর বয়সী কবির তৎকালীন তালেবান শাসনের (১৯৯৬-২০০১) ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০১ সাল থেকে তিনি জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। মার্কিন নেতৃত্বাধীন হামলায় তালেবান সরকারের পতন হলে তিনি পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২০ সালের দোহা চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। 

আফগানিস্তানের ইসলামিক এমিরেটের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, কবিরের নিয়োগ নিয়মিত শাসন প্রক্রিয়ার অংশ। কারণ আখুন্দ চিকিৎসাধীন। তার বিশ্রামের প্রয়োজন।

আরও পড়ুন: লিগে সিরিয়ার প্রত্যাবর্তনকে স্বাগত জানালেন আরব মন্ত্রীরা

পশতুন জাতিসত্তার জাদরান উপজাতির সদস্য কবির। বুধবার পদোন্নতির আগে আখুন্দের রাজনৈতিক ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।


একাত্তর/জো

পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯০০ জন।
১৯৮৪ সালের ৩১ অক্টোবরের এক কুয়াশাচ্ছন্ন সকাল। দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে তরুণী স্ত্রী ও দুই সন্তানের জননী সোনিয়া গান্ধী গোসলখানার দিকে যাচ্ছিলেন। হঠাৎই বাগানের দিক থেকে ভেসে এল গুলির শব্দ।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে ধর্ষণ ও হত্যার দায়ে মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ৩ লাখ টাকা জরিমানা...
যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট আইবিএম কনসাল্টিং বিভাগে কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন আনছে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা কনসাল্টিং ফার্মের অধিকাংশ পদের জন্য মার্কিন ভিসা ও গ্রিন কার্ড স্পন্সরশিপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর