যুক্তরাষ্ট্রে বারে বন্দুক হামলায় তিনজন নিহত

আপডেট : ২২ মে ২০২৩, ০৪:০১ পিএম

যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে একটি বারে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছে।

রোববার মিসৌরি রাজ্যের কানসাস সিটিতে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর: ফক্স নিউজ। 

কানসাস সিটি পুলিশের অফিসের অফিসার ডোনা ড্রেক জানান, ইন্ডিয়ানা এভিনিউয়ের ক্লাইম্যাক্স লাউঞ্জে গোলাগুলির খবরে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজন হতাহতকে উদ্ধার করে।

তিনি জানান, একজনকে লাউঞ্জের ভেতরে মৃত অবস্থায় এবং আরেকজনকে বিল্ডিংয়ের বাইরে মৃত অবস্থায় পাওয়া যায়। তৃতীয়জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেবার পর সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও পুলিশ জানিয়েছে। 

আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত

তবে পুলিশ এখনও এই বন্দুক হামলা ঘটানো আততায়ীর বিষয়ে গণমাধ্যমকে কিছু জানায়নি।


একাত্তর/জো

বিশ্বের অন্যতম শীর্ষ বিপজ্জনক ও আলোড়ন সৃষ্টিকারী হ্যাকার গোষ্ঠী ‘শাইনিহান্টার্স’ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ডেটাবেজে থাবা বসিয়ে বাগিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা ও...
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর