‘বিশ্বকে পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে'

আপডেট : ২৪ মে ২০২৩, ১২:২০ পিএম

করোনা বা কোভিড-১৯ মহামারীর চেয়েও মারাত্মক কিছু দেখা দিতে পারে আগামীতে, এমন শঙ্কার কথা জানিয়ে পরবর্তী মহামারীর বিষয়ে বিশ্বকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।  

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম সভায় এক প্রতিবেদন পেশ করার সময় এসব কথা বলেন তিনি। খবর সিবিএস নিউজের।   

মঙ্গলবার গেব্রিয়েসুস বলেন, আগামীতে মহামারী আরও মারাত্মক রূপ ধারণ করতে পারে।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, বিশ্বব্যাপী ৬৯ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে মারা গেছেন উল্লেখ করে তিনি বলেন, কোভিড মহামারী দেখিয়েছে সবাইকে আরও সুরক্ষিত থাকতে হবে। 

তিনি আরও বলেন, যে পরিবর্তনগুলো করতে হবে তা যদি আমরা না করি, তাহলে কে করবে? এবং যদি আমরা এখন সেগুলো না করি, তাহলে কখন করবো? আমাদের অবশ্যই সম্মিলিতভাবে প্রস্তুত থাকতে হবে। 

image

আরও পড়ুন: বেলগোরোদে ৭০ হামলাকারীকে হত্যার দাবি মস্কোর

সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত মার্কিন বিজ্ঞানীরা ৯০০টিরও বেশি নতুন ভাইরাস আবিষ্কার করেছেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, বাদুড়ের শরীর থেকে মানুষের মধ্যে রোগজীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ছে, যা ভবিষ্যতে মহামারী হিসেবে দেখা দিতে পারে। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে। একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়ে ২০২০ সালের ৮ মার্চ।

করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৮ লাখ ৮১ হাজার। তবে গেলো কয়েক মাসে শনাক্ত ও মৃত্যুর হার অনেকটা কমে এসেছে। 


একাত্তর/আরবিএস  
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর