তাপদাহে পুড়ছে উত্তর ভারত, এক দিনে অসুস্থ হাজারের বেশি

আপডেট : ২৪ মে ২০২৩, ০২:৫৭ পিএম

প্রচণ্ড তাপদাহে পুড়ছে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। রোজই লাফিয়ে বাড়ছে পারদ। উত্তরের সর্বত্রই তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এতে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। শুধুমাত্র মঙ্গলবারই উত্তরপ্রদেশে গাজিয়াবাদ জেলায় এক হাজারেও বেশি মানুষ আবহাওয়াজনিত সমস্যার কারণে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন। 

সংবাদমাধ্যম টাইমস নাউ ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গাজিয়াবাদে তাপমাত্রা এরইমধ্যে ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। শতাধিক মানুষের অবস্থা এতটাই খারাপ ছিল যে, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতেও হিট স্ট্রোক, ডায়েরিয়া, সান স্ট্রোকের রোগীর সংখ্যা বাড়ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানসহ বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা রোজই বৃদ্ধি পাচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে লাইনে দাঁড়াতে গিয়ে অনেকে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন। 

চিকিৎসকেরা বলছেন, দেহ যখন অতিরিক্ত রকম উত্তপ্ত হয়ে যায় এবং সেই তাপ দেহ থেকে বেরোতে পারে না, তখন হিট স্ট্রোক হয়। শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলেও তা না কমলে দৈহিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, হতে পারে মৃত্যুও। এই তাপপ্রবাহে মানুষের হিট স্ট্রোক বা সান স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

image


প্রশাসন জানিয়েছে, গাজিয়াবাদের বিভিন্ন রাস্তার জংশনে পানির ট্যাংক রাখা হয়েছে। একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন মানুষকে পানি খাওয়ানোর কাজ করছে। তবুও অসুস্থ হয়ে পড়া আটকানো যাচ্ছে না।

আরও পড়ুন: বেলগোরোদে ৭০ হামলাকারীকে হত্যার দাবি মস্কোর

জেলা প্রশাসক আর কে সিংহ এরইমধ্যে স্থানীয় সতর্কতা জারি করেছেন। 

স্থানীয় প্রশাসন বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বেরোতে নিষেধ করছে। এছাড়াও সবসময় ছাতা ব্যবহার করতে বলা হচ্ছে। কিন্তু জরুরি প্রয়োজনে যারাই বাইরে যাচ্ছেন তারাও অসুস্থ হয়ে পড়ছেন।


একাত্তর/আরবিএস 

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর