জান্তার সমালোচনা করায় মিয়ানমারে র‍্যাপার আটক

আপডেট : ২৭ মে ২০২৩, ০১:১৯ পিএম

মিয়ানমারের সামরিক সরকারের সমালোচনা করায় দেশটির অন্যতম জনপ্রিয় হিপ-হপ শিল্পীকে আটক করা হয়েছে। 

শনিবার বিবিসি জানায়, বিউ হার নামের ওই র‍্যাপার মিয়ানমারে গত মাসে ঘটা বিদ্যুৎ বিভ্রাটে জান্তা যেভাবে কাজ করেছে তার সমালোচনা করেন। 

দেশটি ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর সরবরাহ সুরক্ষিত করতে সংগ্রাম করছে।

বিউ হারের আটক সমালোচকদের ওপর জান্তা শাসকদের ক্র্যাকডাউনের সর্বশেষ ঘটনা। 

ইয়াঙ্গুনে বসবাসকারী বিউ হার মঙ্গলবার রাতে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে বিদ্যুৎমন্ত্রীকে ‘বোকা’ এবং ‘অযোগ্য’ বলে অভিহিত করেন।

তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিয়ানমারের সাবেক নেত্রী সু কির কথা উল্লেখ করে বলেন, ‘বৃদ্ধার অধীনে গত পাঁচ বছরে যে শুধু আমাদের ২৪ ঘণ্টা বিদ্যুৎ ছিল তাই নয়, বিদ্যুৎ বিলও কমে আসছিল’। 

এই র‌্যাপার জান্তার নেতাদের লক্ষ্য করে উস্কানিমূলক ভাষা ব্যবহার করেন এবং ভিডিওর ক্যাপশনে তার বাড়ির ঠিকানাও অন্তর্ভুক্ত করে তাকে গ্রেপ্তারের আমন্ত্রণ জানান। 

আরও পড়ুন: যেভাবে বন্ধু থেকে শত্রু ইমরান ও পাকিস্তান সেনাবাহিনী

ঘটনার সাথে পরিচিত একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বুধবার ইয়াঙ্গুনের উত্তর দাগন টাউনশিপে পুলিশ তাকে আটক করে। তাকে কোথায় বা কী অবস্থায় রাখা হয়েছে তা স্পষ্ট নয়।

বিউ হার দক্ষিণ-পূর্ব এশীয় দেশের অন্যতম বিশিষ্ট সঙ্গীতশিল্পী নাইং মায়ানমারের ছেলে। নাইং মায়ানমারের ‘দ্য ওয়ার্ল্ড উইল নট এন্ড’ ১৯৮৮ সালের বিপ্লবের একটি জনপ্রিয় গান। 


একাত্তর/এসজে

প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর