যৌন হয়রানির বিচার চেয়ে আটক অলিম্পিক জয়ী কুস্তিগীররা

আপডেট : ২৮ মে ২০২৩, ০৮:০২ পিএম

অলিম্পিক পদক জয়ী বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকসহ ভারতের বেশ কয়েকজন শীর্ষ কুস্তিগীরকে আটক করেছে পুলিশ। যৌন হয়রানির অভিযোগে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধানের গ্রেপ্তারের দাবিতে মিছিল করার সময় তাদের আটক করা হয়।

রোববার নয়াদিল্লির নতুন সংসদ ভবন এলাকায় মিছিল করার চেষ্টা করেন তারা, এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবন উদ্বোধন করছিলেন। 

আটক কুস্তিগীররা গেলো এক মাস ধরে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য ও ডব্লিউএফআই প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় দাবিতে রাজধানীতে বিক্ষোভ করে আসছে।

শরণকে "অবিলম্বে গ্রেপ্তার" করার দাবি জানিয়েছেন প্রতিবাদী ক্রীড়াবিদরা। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন তারা। 

এর আগে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) নেতৃত্ব দেয়ার সময় এমপি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী ক্রীড়াবিদ যৌন হয়রানির অভিযোগ তোলেন। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

এদিন কুস্তিগীররা ভারতের নতুন সংসদ ভবনের দিকে যাত্রা শুরু করলে শত শত পুলিশ তাদের বাধা দেয়। আটককৃতদের মধ্যে অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী মালিক ও পুনিয়াও রয়েছেন।

image


দিল্লির সিনিয়র পুলিশ অফিসার দেবেন্দ্র পাঠক স্থানীয় মিডিয়াকে বলেছেন, কুস্তিগীররা ব্যারিকেড ভেঙেছে এবং পুলিশের নির্দেশ অনুসরণ করেনি। তারা আইন ভঙ্গ করেছে এবং সে কারণেই তাদের আটক করা হয়েছে।

নারীদের ৫৮ কেজি ফ্রিস্টাইল ইভেন্টে পদক জেতা মালিক টুইটারে ছবি এবং ভিডিও পোস্ট করে লিখেছেন, আমাদের চ্যাম্পিয়নদের সাথে এভাবেই আচরণ করা হচ্ছে। বিশ্ব আমাদের দেখছে। 

মালিকের পোস্ট করা ছবিতে দেখা গেছে, পুলিশ কুস্তিগীরদের টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। 

আরও পড়ুন: বাধা নয়, সুষ্ঠু নির্বাচন আদায় করাই লক্ষ্য: বিএনপি

এরইমধ্যে এসব ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছে নেট নাগরিক ও বিরোধী দলগুলো। 

ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেপ্তারের দাবিতে সমর্থন জানিয়েছে কংগ্রেসসহ অন্য দলগুলো। 


একাত্তর/আরবিএস  

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর