ইউক্রেনের জন্য জাপানের কাছে বিস্ফোরক চায় যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ জুন ২০২৩, ০৬:২৪ পিএম

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলায় সহযোগিতা করতে জাপানের কাছে ১৫৫ মিলিমিটার কামানের গোলার জন্য ট্রাই-নাইট্রো টলুইন (টিএনটি) বিস্ফোরক চাইছে বাইডেন প্রশাসন।

শুক্রবার বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর: রয়টার্স।

তবে বিস্ফোরকসহ সামরিক ক্ষেত্রে ব্যবহৃত পণ্য রপ্তানিতে জাপানে নিষেধাজ্ঞা রয়েছে। প্রাণঘাতী সরঞ্জাম, কামানের গোলাসহ যেকোনো অস্ত্র রপ্তানিতেও রয়েছে আইনি নিষেধাজ্ঞা। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন পদক্ষেপ নিয়েছে জাপান। এই নিষেধাজ্ঞা অনুযায়ী ওয়াশিংটনকে বিস্ফোরক দিতে পারবে না টোকিও।

ইউক্রেনের পাল্টা হামলায় সহযোগিতার জন্য নানা ধরণের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে হাউইটজার কামানের গোলা অন্যতম যা প্রায় প্রতিদিনই রুশ দখলকৃত দক্ষিণ-পূর্বাঞ্চলে নিক্ষেপ করে ইউক্রেন।

বিষয়টি নিয়ে চলমান আলোচনা সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, জাপানের কাছ থেকে বিস্ফোরক কেনার একটি পথ রয়েছে যুক্তরাষ্ট্রের। শুধু সামরিক ক্ষেত্রে ব্যবহৃত না হওয়া সরঞ্জামের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তেমন কঠোর নয়। নিয়মের এই ফাঁকের মাধ্যমেই সামরিক বাহিনীর ব্যবহারের জন্য জাপান থেকে প্যানাসনিক ল্যাপটপ কেনে যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন সরকারকে টোকিও বলছে, টিএনটির ওপর নিষেধাজ্ঞা শিথিল করবে দেশটি। কেননা বিস্ফোরকটির সামরিক ব্যবহার ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার রয়েছে। মার্কিন টিএনটি সরবরাহ চেইনেও জাপানি একটি কোম্পানিকে চাইছে যুক্তরাষ্ট্র। সে বিষয়ে ব্যবস্থা নেয়ার কোনো সুনির্দিষ্ট আশ্বাস অবশ্য দেয়নি টোকিও।

জাপানি কোনও কোম্পানি সে চেইনে যুক্ত হবে কি না, তা নিয়ে কিছু জানায়নি টোকিওর অর্থনীতি, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে সরাসরি কিছু জানায়নি।

আরও পড়ুন: ইউক্রেনকে সদস্য করতে ন্যাটোর সব সদস্য সম্মত

এর আগে, গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার কাছে ১৫৫এমএম কামানের গোলা চেয়েছিলো ওয়াশিংটন। সেসময় বিক্রির বদলে যুক্তরাষ্ট্রকে পাঁচ লাখ ১৫৫এমএম কামানের গোলা ধার দিতে একটি সমঝোতায় পৌঁছে দক্ষিণ কোরিয়া।


একাত্তর/জো

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর