ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮, আহত ৯ শতাধিক

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৩:২৫ পিএম

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির ফায়ার সার্ভিসের ডিজিপি সুধাংশু সারাঙ্গি।

শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বালেশ্বর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

প্রায় একই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রেন। এর মধ্যে ছিল দুইটি যাত্রীবাহী ট্রেন এবং একটি মালবাহী ট্রেন। শনিবার ভোরে উড়িষ্যার মুখ্য সচিব প্রদীপ জেনা টুইট করে এ তথ্য জানিয়েছেন। 

দুর্ঘটনাস্থলে রয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সকাল দশটা নাগাদ সেখানে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সোয়া তিনটায় পশ্চিমবঙ্গের হাওড়া শালিমার স্টেশন থেকে ১২৮৪১ আপ করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি তামিলনাড়ুর চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। অপর দিকে ডাউন লাইন দিয়ে আসছিল ১২৮৬৪ ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট ট্রেন। সেটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরই বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট ট্রেনটির বগিগুলি পাশের লাইনে ছিটকে পড়ে। ততক্ষণে সেখানে এসে পড়ে করমন্ডল এক্সপ্রেস। সন্ধ্যা সাতটা নাগাদ বাহানাগা স্টেশনে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। বাহানাগায় দুর্ঘটনার মুখে পড়ে একটি মালবাহী ট্রেনও। যদিও মালবাহী ট্রেনটির যাত্রাপথ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।

দুর্ঘটনার পরই প্রথমে স্থানীয় মানুষজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। পরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজে নামে রেল কর্তৃপক্ষ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), উড়িষ্যা পুলিশ, রাজ্য সরকারের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বগি কেটে দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রীদের বাইরে বের করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।  

এই দুর্ঘটনায় পিছনে প্রকৃত কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে রেলমন্ত্রী ইতিমধ্যেই নিহত এবং গুরুতর ও অল্প আহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দিয়েছেন। 

এদিকে, ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সাথে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারগে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এ দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি শোক প্রকাশ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

শনিবার সকালে ওড়িশার বালাসোরে ফকির মোহন মেডিকেল কলেজে গিয়ে আহত ব্যক্তিদের সাথে দেখা করেন সুকান্ত মজুমদার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি প্রতিনিধি দল, ডাক্তার, ট্রমা অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার কারণে শনিবার রাজ্য জুড়ে শোক পালনের নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। 

সাধারণত করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি করে প্রচুর মানুষ ভেলোরে যান চিকিৎসা করাতে। সেক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি বহু রোগীরও আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুধু ভারতীয়রাই নয়, অনেক বাংলাদেশী নাগরিকও ছিলেন ট্রেনটিতে যারা কলকাতা থেকে যারা চেন্নাইতে চিকিৎসা করাতে যাচ্ছিলেন। বাংলাদেশী যাত্রীদের দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা করে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন কার্যালয় ওড়িশার রাজ্য সরকারের সাথে যোগাযোগ রাখছে।


একাত্তর/জো

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর