এজিয়ান সাগরে দুটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষ

আপডেট : ০৩ জুন ২০২৩, ১১:০৬ এএম

তুরস্কের উপকূলে গ্রিক দ্বীপ কিওসের কাছে দুটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার এজিয়ান সাগরে এ সংঘর্ষ হলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

১৯ জন ক্রু সদস্য নিয়ে সিঙ্গাপুরের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ পোটেনশিয়া এবং ১৩ জন ক্রুসহ ভানুয়াতুর পতাকাবাহী জাহাজ এএনটির মধ্যে কিওসের ৯ মাইল উত্তরে পূর্ব এজিয়ান সাগরে সংঘর্ষ হয়। 

নাম প্রকাশ না করার শর্তে একজন উপকূলরক্ষী কর্মকর্তা রয়টার্সকে বলেন, কোনও হতাহত নেই, দূষণের কোনও ঝুঁকি নেই। জাহাজগুলো মালামাল বোঝাই ছিল না।

আরও পড়ুন: ‘অশ্লীলতা ও সহিংসতার’ দায়ে ইউটাহর স্কুলে বাইবেল নিষিদ্ধ

তবে কী কারণে সংঘর্ষ হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানান এই কর্মকর্তা। 

গ্রিক কর্তৃপক্ষ ঘটনাস্থলে সাতটি জাহাজ এবং একটি অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার মোতায়েন করেছে।


একাত্তর/এসজে

ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
তুরস্কে রোববারের এক ঝটিকা অভিযানে সমকামীদের বার, নাইটক্লাব এবং এলজিবিটিকিউ অধিকারকর্মীদের আস্তানায় হানা দিয়ে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর