সোমালিয়ায় জঙ্গি হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৫:১৬ পিএম

সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় শান্তিরক্ষী হিসেবে কাজ করা উগান্ডার ৫৪ সেনাসদস্য নিহত হয়েছেন।

শনিবার উগান্ডার প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভেনি এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর: রয়টার্স।

মুসেভেনি জানান, সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের এ হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত হয়েছেন। 

তবে আল-শাবাব জঙ্গি গোষ্ঠী দাবি করেছে, গত ২৬ মে তারা একটি আত্মঘাতী হামলা চালালে ১৩৭ সেনা নিহত হন। 

উগান্ডার প্রেসিডেন্ট জানান, গত সপ্তাহের ওই হামলার ঘটনার পর ঘাঁটিটির নিয়ন্ত্রণ হারালেও উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) ইসলামপন্থী গোষ্ঠীটির কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে।

গত শুক্রবার ভোরে আল শাবাবের সদস্যরা সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বুলামারে আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষীদের ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

আরও পড়ুন: ইমরানের সংবাদ প্রকাশে সেনাবাহিনীর নিষেধাজ্ঞা

সোমালিয়া, উগান্ডাসহ আফ্রিকার কয়েকটি দেশে আল শাবাবের সদস্যরা সক্রিয়। এই গোষ্ঠীটি সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য ২০০৬ সাল থেকে লড়াই করে চলেছে। আত্মঘাতী হামলা, বোমা বিস্ফোরণ, অপহরণ ও লুটপাটসহ বিভিন্ন অপরাধে জড়িত জঙ্গি গোষ্ঠীটি। 


একাত্তর/জো

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর