প্রতিবেশী তিন দেশের সঙ্গে বিনিময় বাণিজ্যে পাকিস্তান

আপডেট : ০৪ জুন ২০২৩, ০১:৫১ পিএম

প্রতিবেশী আফগানিস্তান, ইরান ও রাশিয়ার সঙ্গে পণ্যের বিনিময়ে বাণিজ্যের জন্য পাকিস্তান সরকার একটি আইন পাস করেছে। 

পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তারাও নতুন এ আইনে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পণ্য আমদানি ও রপ্তানি করতে পারবেন। খবর: রয়টার্স।

পাক বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, নতুন এ আইনের আওতায় পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউয়ের সক্রিয় তালিকাভুক্ত করদাতা আমদানি ও রপ্তানিকারকরা আফগানিস্তান, রাশিয়া ও ইরানের সঙ্গে পণ্যের বিনিময়ে বাণিজ্য করতে পারবেন। 

তবে পণ্য আমদানি ও রপ্তানি করার জন্য সংশ্লিষ্টদেরকে পাকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনলাইনে আবেদন করতে হবে। এরপর কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে আমদানি-রপ্তানির অনুমতি প্রদান করবে।

আফগানিস্তান, ইরান ও রাশিয়ায় রপ্তানি করার জন্য এ পর্যন্ত ২৬টি পণ্য চিহ্নিত করেছে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে দুধ ও দুগ্ধজাত পণ্য, ডিম, গম ও যবের মতো বিভিন্ন খাদ্যশস্য, মাছ-মাংস, ফলমূল, শাক-সবজি, চাল, লবণ, ওষুধ, চামড়াজাত পণ্য, জুতা, স্টিল ও ক্রীড়া সামগ্রী।

বিপরীতে প্রতিবেশী দেশগুলো থেকে পাকিস্তান যেসব পণ্য আমদানি করবে তার মধ্যে রয়েছে ফলমূল, বাদাম জাতীয় পণ্য, শাক-সবজি, মসলা, খনিজ সম্পদ ও নানা রকম ধাতু। 

আরও পড়ুন: নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলা

এছাড়াও কয়লা এবং কয়লাজাত পণ্য, অপরিশোধিত তেল, এলএনজি ও এলপিজি, রাসায়নিক পণ্য, সার, প্লাস্টিক ও রাবার জাতীয় পণ্য, উল, লোহা ও ইস্পাতের তৈরি বিভিন্ন জিনিসপত্রও আমদানি করা যাবে এ প্রক্রিয়ায়।


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর