দোনেৎস্কে বড় হামলা ঠেকিয়ে ২৫০ সেনা হত্যার দাবি রাশিয়ার

আপডেট : ০৫ জুন ২০২৩, ১২:২৬ পিএম

দোনেৎস্কে একটি বড় ইউক্রেনীয় হামলা প্রতিহত করে ২৫০ সেনা হত্যা এবং সাঁজোয়া যান ধ্বংস করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

রাশিয়ার প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, একটি মাঠের মধ্যে সামরিক যানের ওপর ভারী গুলিবর্ষণ করা হচ্ছে। 

তবে, এ ব্যাপারে কিয়েভের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি এবং রাশিয়ার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

দীর্ঘদিন ধরে ইউক্রেনীয় পাল্টা আক্রমণের অপেক্ষা করা হচ্ছে, তবে কিয়েভ বলেছে তারা আক্রমণ শুরুর আগাম বার্তা দেবে না। 

রাশিয়ান বাহিনীর কাছ থেকে ইউক্রেনের ভূমি পুনরুদ্ধারের জন্য নতুন আক্রমণ শুরু হয়েছে কিনা, এই কথিত হামলা থেকে তা স্পষ্ট নয়। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন রোববার দোনেৎস্ক অঞ্চলে ছয়টি যান্ত্রিক এবং দুটি ট্যাঙ্ক ব্যাটালিয়ন ব্যবহার করে ‘বড় আকারের আক্রমণ’ শুরু করেছে।

তাদের দাবি, ইউক্রেনীয়রা রাশিয়ান প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করেছিল, যাকে কিয়েভ ফ্রন্টলাইনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ হিসেবে দেখছে।

ইউক্রেন ২৫০ সৈন্যের পাশাপাশি ১৬টি ট্যাঙ্ক হারিয়েছে দাবি করে মস্কো বলেছে, কিয়েভ ‘তার লক্ষ্য অর্জন করতে সফল হয়নি’। 

ইউক্রেন গত কয়েকমাস ধরে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে। তবে তারা সৈন্যদের প্রশিক্ষণ এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক সরঞ্জাম গ্রহণের জন্য যতটা সম্ভব সময় চেয়েছে।

কিয়েভের কর্মকর্তারা আক্রমণ সম্পর্কে জনসাধারণকে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকতে বলেছেন, কেননা এটি শত্রুকে সাহায্য করতে পারে।

রোববার টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, ‘পরিকল্পনারা নীরবতা পছন্দ করে৷ শুরুর কোনও ঘোষণা হবে না’৷

ফুটেজে দেখা গেছে, মুখোশধারী এবং সশস্ত্র সৈন্যরা তাদের ঠোঁটের ওপর আঙুল দিয়ে রেখেছে।

আরও পড়ুন: ওড়িশায় ট্রেন দুর্ঘটনার গোয়েন্দা তদন্ত চায় রেল মন্ত্রণালয়

সোমবার সকালে ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, সৈন্যরা বাখমুতের দিকে ‘এগিয়েছে’ এবং শহরের কাছে একটি রাশিয়ান অবস্থান ধ্বংস করেছে।

অন্যত্র, মস্কোতে সরকারের বিরোধী যোদ্ধারা বলছে তারা ইউক্রেনের সীমান্তের কাছে বেলগোরোদে কিছু রুশ সৈন্যকে আটক করেছে।

লিবার্টি অফ রাশিয়া লিজিয়ন (এফআরএল) এই দাবি করে, যারা এই ঘোষণাটিকে রাশিয়ান স্বেচ্ছাসেবক কোর (আরডিকে) এর সাথে একটি যৌথ বিবৃতি হিসাবে বর্ণনা করেছে।


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর