সাতবছর পর সৌদিতে দূতাবাস চালু করছে ইরান

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৯:৩৭ পিএম

কূটনৈতিক টানাপোড়নে সাত বছর বন্ধ থাকার পর পুনরায় সৌদিতে দূতাবাস চালু করছে ইরান।

সংক্ষিপ্ত বিবৃতিতে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, সৌদির রিয়াদে ইরান দূতাবাস বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হবে। তারপরে জেদ্দায় পুনরায় কনস্যুলেট এবং একদিন পরে ইসলামী সহযোগিতা সংস্থার সাথে তেহরানের প্রতিনিধি অফিস পুনরায় চালু করা হবে। খবর আল-জাজিরার।

তিনি জানান, দূতাবাস এবং কনস্যুলেট ইতিমধ্যে হজ যাত্রীদের সুবিধার্থে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এটি পুনরায় চালু করা হবে।

মার্চের ১০ তারিখ চীনের মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষরের দুইমাসেরও কম সময়ের মধ্যে দূতাবাস পুনরায় চালু করতে যাচ্ছে সৌদি ও ইরান।

ইরানের বলছে- তারা কিছু কিছু কাজ শুরু করলেও দীর্ঘদিন ধরে ভবনগুলো বন্ধ থাকায় নতুন করে সব কিছু গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে।

কিন্তু তেহরানে সৌদি দূতাবাস বা মাশহাদে রাজ্যের কনস্যুলেট কবে আনুষ্ঠানিকভাবে আবার খোলা হবে এবং এর রাষ্ট্রদূত কে হবেন সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: রাশিয়ার অভ্যন্তরে গোপনে নাশকতার পরিকল্পনা ইউক্রেনের

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম গতমাসে জানিয়েছে, তেহরান কুয়েতে দায়িত্ব পালন করা প্রাক্তন রাষ্ট্রদূত এবং আঞ্চলিক বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি আলিরেজা এনায়াতিকে রিয়াদে দূত হিসেবে নির্বাচিত করেছে।


একাত্তর/আরএ

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর