সিএনএনের প্রতিবেদন

রাশিয়ার অভ্যন্তরে যেভাবে নাশকতা চালাচ্ছে ইউক্রেন

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৯:৪৬ পিএম

রাশিয়ার অভ্যন্তরে সমর্থক এবং সহানুভূতিশীলদের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে ইউক্রেন, যারা সেখানে নাশকতা চালাতে কাজ করছে এবং ড্রোন হামলা চালাতে জেলেনস্কি প্রশাসন তাদের সহযোগিতা করছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা বাহিনী সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি। 

সোমবার সংবামাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দাদের সাথে পরিচিত একাধিক ব্যক্তি সিএনএনকে এসব তথ্য নিশ্চিত করেছে।   

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে, রাশিয়ার অভ্যন্তরে মে মাসের প্রথম দিকে ক্রেমলিনকে লক্ষ্য করে ইউক্রেনপন্থী এজেন্টরা একটি ড্রোন হামলা চালিয়েছিল। 

তবে সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার অভ্যন্তরে চালানো অন্যান্য ড্রোন হামলাগুলো ইউক্রেনপন্থী এজেন্টরা চালিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। 

image

রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা 

মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে, ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে নাশকতা সেল গড়ে তুলেছে। যা প্রশিক্ষিত ইউক্রেনপন্থী সহানুভূতিশীল এবং সমর্থকদের মিশ্রণে গড়ে উঠেছে। এসব গ্রুপের কাছে ইউক্রেনের তৈরি ড্রোন সরবরাহ করেছে জেলেনস্কি প্রশাসন। 

দুই মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের দেয়া ড্রোন ব্যবহার করে রাশিয়ায় অভ্যন্তরে ড্রোন হামলা চালানো হয়েছে, এমন কোনো প্রমাণ নেই।

image

মে মাস মস্কোর একটি ভবনে চালানো ড্রোন হামলা

আরও পড়ুন: সহসাই মুক্তি মিলছে না অসহনীয় তাপদাহ থেকে

কীভাবে এসব ড্রোন রাশিয়াতে পাঠানো হলো সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা চূড়ান্তভাবে কিছু জানাতে পারেননি। তবে দু'টি সূত্র সিএনএনকে বলেছে যে, রাশিয়াতে গোপনে ড্রোন সরবরাহের জন্য ইউক্রেন একটি সীমান্ত নেটওয়ার্ক গড়ে তুলেছে। 

এক জন ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা জানান, রাশিয়া-ইউক্রেন সীমান্ত বিশাল এবং নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এসব সীমান্ত চোরাচালানের জন্য উপযুক্ত। 

এ বিষয়ে ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবার প্রধানের এক মুখপাত্র সিএনএনকে বলেন, রাশিয়ার অভ্যন্তরে রহস্যময় বিস্ফোরণ এবং ড্রোন হামলা অব্যাহত থাকবে।


একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
আমেরিকা বা কোনো বহিরাগত শত্রুর দেয়া শর্তে যুদ্ধ শেষ করতে ইরান কখনোই রাজি হবে না বলে সোজা জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর