অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ ফ্রান্সিস

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৭:১২ পিএম

ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস অস্ত্রোপচারের জন্য ইতালির গেমেলি হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় সময় বুধবার বিকেলে তার পেটে অস্ত্রোপচার হবে বলে ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়। খবর: সিএনএন।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিসের চিকিৎসকরা অস্ত্রোপচারের প্রয়োজন অনুভব করেন। এজন্য তাকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে। 

এর আগে, মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৪০ মিনিট ধরে পরীক্ষা নিরীক্ষা চলে। তবে বুধবার সকালে তাকে হাসপাতালে নেওয়ার কথা থাকলেও অস্ত্রোপচারের বিষয়টি গোপন রাখা হয়। 

image


পোপ ফ্রান্সিস ডাইভার্টিকুলাইটিসে ভুগছেন। এ ধরনের ক্ষেত্রে মানুষের অন্ত্র আক্রান্ত হয়। ২০২১ সালে অন্ত্রের অংশবিশেষ অপসারণ করতে হাসপাতালে তার একটি অস্ত্রোপচার হয়। ১০ বছর ধরে ধর্মযাজকের দায়িত্ব পালন করা পোপ ফ্রান্সিসের হাঁটুতেও সমস্যা রয়েছে। তাকে কখনো লাঠিতে ভর দিয়ে আবার কখনও হুইলচেয়ারে করে জনসম্মুখে আসতে দেখা গেছে।


একাত্তর/জো 

ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও তাঁর চার দিনের তুরস্ক সফরের প্রথম মুসলিম উপাসনালয় পরিদর্শনের অংশ হিসেবে শনিবার ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মসজিদে প্রবেশ করেন। সম্মানের প্রতীক হিসেবে জুতো খুলে প্রবেশ...
রোমান ক্যাথলিক ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া চলছে। তার মরদেহ রাখা হয়েছে, ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকায়। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে শনিবার সকালে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া শুরু হওয়ার...
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা ছিলেন পোপ ফ্রান্সিস।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর