আমাজনে বন উজাড় কমেছে ৩১ শতাংশ

আপডেট : ০৮ জুন ২০২৩, ০১:৩৭ পিএম

ব্রাজিলে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার পাঁচ মাসের শাসনকালে গত বছরের একই সময়ের তুলনায় আমাজনে বন উজাড় ৩১ শতাংশ কমেছে।

জাতীয় মহাকাশ সংস্থার ডিটার সার্ভিলেন্স কর্মসূচি বলছে, স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখা গেছে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এক হাজার ৯৮৬ বর্গ কিলোমিটার বনভূমি ধ্বংস হয়েছে। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল দুই হাজার ৮৬৭ বর্গকিলোমিটার।

পরিবেশবিদদের জন্যে একে একটি সুখবর হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কারণ দেশটির সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসনানোর সময়ে আমাজন বন ব্যাপকহারে উজাড় হতে থাকে।

বামপন্থী প্রেসিডেন্ট লুলা পহেলা জানুয়ারি ক্ষমতায় এসে আমাজন রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ঘোষণা দেন। এছাড়া সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বন উজাড় প্রতিরোধে তিনি নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, আমাদের গ্রহের জলবায়ুর ভারসাম্য রক্ষায় ব্রাজিল বড়ো ধরনের ভূমিকা পালন করছে। আমাজনকে অনেক ধন্যবাদ। আমাজন ধ্বংস রোধের মাধ্যমে বিশ্বের উষ্ণতাও কমানো সম্ভব।

আরও পড়ুন: জ্বালানি তেলের বাজার নিয়ে পুতিন-সালমান ফোনালাপ

তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন সরকারের আসল পরীক্ষা সামনের মাসগুলোতে শুরু হবে। কারণ জুলাইয়ে শুষ্ক আবহাওয়া শুরু হয়। আর এ সময়টি সাধারণত বন উজাড় ও দাবানলের সর্বোচ্চ মৌসুম।


একাত্তর/আরএ

ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর