এবার ওড়িশায় পুরী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৫:১৬ পিএম

ভারতে ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার রেশ না কাটতেই দুর্গ-পুরী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার রাত ১০টার পরে ওড়িশার নুয়াপাড়ায় ডাউন ১৮৪২৬ ট্রেনটির এসি কোচের নিচে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ইস্ট-কোস্ট রেলের কর্মকর্তারা জানান, আগুন লাগার পরে দ্রুতই তা নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কোচের মধ্যে আগুন ছড়ায়নি। কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি। 

ইস্ট-কোস্ট রেল জানায়, রেল লাইনের ইন্টারলকিংয়ের মধ্যে বোল্ডার ফেলে দেওয়া হয়েছিল। সময়মতো ওই বোল্ডার না সরানো হলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত।

ইস্ট-কোস্ট রেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা সাত মিনিটে ওড়িশার নুয়াপাড়া জেলার নুয়াপাড়া খাড়িয়ার স্টেশনে ঢোকে দুর্গ-পুরী এক্সপ্রেস। যে স্টেশন ওড়িশা ও ছত্তিশগড়ের সীমান্তে অবস্থিত। সেইসময় ধোঁয়ায় ভরে যায় বি৩ কোচ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারা দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেন। তারপর আগুন নিয়ন্ত্রণে আসে দমকল বাহিনী।

রেল কর্মকর্তারা আরও জানান, ট্রেনের চেন টানার পর ব্রেক প্যাড ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে আগুন লেগে যায়। আগুন নেভানোর পর রাত ১১টা নাগাদ পুরীর উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) পরিদর্শক দিলীপ কুমার জানান, বিষয়টি নিয়ে স্টেশন ম্যানেজার অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা

মাত্র দিন কয়েক আগেই ওড়িশার বালেশ্বরে বাহানগা বাজার স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেসসহ তিনটি ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ।


একাত্তর/জো

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর