আর্জেন্টিনার আদালতে রোহিঙ্গাদের সাক্ষ্যদান শুরু

আপডেট : ০৯ জুন ২০২৩, ১০:৪৩ পিএম

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সামরিক বাহিনীর নির্যাতন-নিপীড়নের বিচারবিভাগীয় তদন্ত শুরু করেছে আর্জেন্টিনা। সেই তদন্তের অংশ হিসেবে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়টির সদস্যরা প্রথমবার আদালতে ব্যক্তিগতভাবে সাক্ষ্য দিয়েছেন।

প্রায় দুই বছর স্থগিত থাকার পর বুধবার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি আদালতে আবার শুরু হয়েছে এ মামলার তদন্ত কার্যক্রম। তদন্তের অংশ হিসেবে মামলার সাক্ষীদের আদালতে হাজির হয়ে সাক্ষ্যপ্রদান পর্ব শুরু হয়েছে। খবর: এএফপি। 

আশা করা হচ্ছে, অন্তত ছয়জন রোহিঙ্গা প্রতিনিধি সশরীরে সাক্ষ্য দিতে হাজির হবেন বুয়েন্স আয়ার্সের সেই আদালতে। সাক্ষ্য গ্রহণ শেষে মামলার পরবর্তী পর্বের পদক্ষেপ নেবে আদালত।

১৩ জুন পর্যন্ত এ পর্ব চলবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক রোহিঙ্গা সংহতি সংস্থা বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের প্রেসিডেন্ট মাউং তুন খিন।

আরও পড়ুন: রাশিয়ায় ভবনে ঢুকে বিধ্বস্ত হলো ড্রোন, আহত তিন

মামলার তদন্ত কার্যক্রমের এই পর্ব শুরু হওয়ায় উচ্ছ্বসিত খিন বলেন, অবশেষে রোহিঙ্গারা সশরীরে আদালতে সাক্ষ্য দিচ্ছেন। মামলায় এটা সেনাবাহিনীর বিরুদ্ধে একটি শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করবে। বার্মার নাগরিকদের জন্য আজ একটি ঐতিহাসিক দিন।

বুয়েন্স আয়ার্সে যারা সাক্ষ্য দিচ্ছেন, তারা সবাই বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত। তবে নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করেননি খিন। 


একাত্তর/এসজে

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার।
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর