বিশ্বে প্রতি ২২ জনে একজন সংঘাত ও দুর্যোগ পীড়িত: জাতিসংঘ

আপডেট : ১০ জুন ২০২৩, ০৬:৪৫ পিএম

বিশ্বজুড়ে সশস্ত্র সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগ বড় ধরনের মানবিক সংকটের সৃষ্টি করেছে, যা প্রতি ২২ জনের মধ্যে এক জনের ওপর প্রভাব ফেলছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

সংস্থাটির মানবিক-বিষয়ক সমন্বয় দপ্তরের সহকারী মহাসচিব জয়েস মসুয়া শুক্রবার জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে'কে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য তুলে ধরেন।  

ইউক্রেন, মিয়ানমার, সিরিয়া এবং আফগানিস্তানকে সংঘাত ও বিপর্যয়ের মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন হওয়া দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মানবিক সহায়তার প্রয়োজন হওয়া মানুষের সংখ্যা দ্রুতহারে বাড়ছে।

মসুয়া বলেন, সুদানে দেশটির সেনাবাহিনী ও একটি আধা-সামরিক গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে এবং ১৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দুর্বল নিরাপত্তার কারণে মা ও শিশুদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছাচ্ছে না। অন্যদিকে জাতিসংঘের সংস্থাগুলোতে লুটপাট অথবা ধ্বংসযজ্ঞ চলছে।

image

জাতিসংঘের মানবিক-বিষয়ক সমন্বয় দপ্তরের সহকারী মহাসচিব জয়েস মসুয়া

ঘূর্ণিঝড় মোখার কথা উল্লেখ করে ইয়িনি আরও বলেন, মিয়ানমারের জান্তা সরকার গত মাসে একটি প্রাণঘাতী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকাগুলোতে সহায়তা দিতে বাধা দিয়েছে।

আরও পড়ুন: জামায়াতকে মাঠে নামিয়ে সন্ত্রাসের প্রস্তুতি বিএনপির: কাদের

এদিকে গত ফেব্রুয়ারি মাসে কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের পর তুরস্কে উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টায় যোগ দেয়া জাপানি নাগরিকদের উদারতা তার হৃদয়কে স্পর্শ করেছিল বলে জানান তিনি। 

মানবিক সহায়তা প্রদানের বৈশ্বিক প্রচেষ্টায় নেতৃত্ব দেয়ার জন্য জাপানের প্রতি অনুরোধ জানান এ কর্মকর্তা।

 

একাত্তর/আরবিএস   

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর