সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলায় নিহত ৯

আপডেট : ১১ জুন ২০২৩, ১১:৫০ এএম

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে জঙ্গি সংগঠন আল-শাবাবের হামলায় ৯ জন নিহত হয়েছেন।

শুক্রবার রাতে ‘পার্ল বিচ’ নামের লিডো বিচের একটি হোটেলে এ হামলা চালানো হয় বলে জানায় পুলিশ। খবর: রয়টার্স।

পুলিশ জানিয়েছে, হোটেলে নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিক ও তিনজন সেনাসদস্য রয়েছেন। সেখান থেকে ৮৪ জন বেসামরিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আব্দিকাদির আব্দিরহমান জানান, তারা ঘটনাস্থল থেকে ২০ জন আহতকে হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী কাছের আরেকটি রেস্টুরেন্টের ওয়েটার হুসেইন মুহাম্মদ বলেন, প্রথমে বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। পড়ে গুলিবর্ষণ শুরু হয়। 

আরেক প্রত্যক্ষদর্শী হুসেইন সাদ্দাম বলেন, যখন সামনের দিকের গেইটে প্রথম বিস্ফোরণটি ঘটে তখন তিনি সৈকতের কাছে বসেছিলেন, তারপর পেছনের দিকে আরেকটি বিস্ফোরণ ঘটে। তিনি চারটি মৃতদেহ দেখেছেন, দুইজন নারী ও অন্য দুইজন পুরুষ বলেও জানান তিনি।

আরও পড়ুন: পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় ২৫ জন নিহত

সোমালিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনী হামলার পর পরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে জঙ্গিদের নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানায়। জঙ্গি সংগঠন আল-শাবাব ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে। 


একাত্তর/জো

ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ২৬ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। একে সম্প্রতি বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে...
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় অন্তত ছয়জন সেনা নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। এসময় সেনাদের পাল্টা গুলিতে ১২ জন হামলাকারী নিহত হন। 
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় একটি গ্রামে উগ্রপন্থি সশস্ত্র সংগঠন বোকো হারামের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর