সুইডেনে বন্দুক হামলায় কিশোর নিহত, আহত তিনজন

আপডেট : ১১ জুন ২০২৩, ১২:১৮ পিএম

সুইডেনে বন্দুক হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত ও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার স্টকহোমে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় দেশটির পুলিশ। খবর: এএফপি।

শনিবার সন্ধ্যার আগে স্টকহোমের দক্ষিণাঞ্চলে গোলাগুলির খবর পায় পুলিশ। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

স্টকহোমের পুলিশের মুখপাত্র টোয়ে হ্যাগ জানান, গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে যিনি নিহত হয়েছেন, তিনি ১৫ বছর বয়সী একজন কিশোর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, এই ঘটনায় ১৫ বছর বয়সী আরও এক কিশোর, ৪৫ বছর বয়সী এক পুরুষ এবং ৬৫ বছর বয়সী এক নারীও আহত হয়েছেন।

হামলার এক ঘণ্টার মধ্যে একটি গাড়ি ধাওয়া করে সন্দেহভাজন দুই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানায় পুলিশ।

আরও পড়ুন: মস্কোয় বিপুল পরিমাণ ড্রোন পাঠিয়েছে তেহরান

এর আগে, গত শুক্রবার স্টকহোমে পৃথক দুইটি গোলাগুলির ঘটনায় আরও তিনজন আহত হয়।


একাত্তর/জো

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর একটি ইসলামিক সেন্টারে দুই কিশোর বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলায় মসজিদের বাইরে থাকা একজন নিরাপত্তা কর্মীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।...
ব্ল্যাঞ্চ বলেন, এটা স্পষ্ট যে, সে (সন্দেহভাজন হামলাকারী) প্রকৃতপক্ষে প্রশাসনে কর্মরত ব্যক্তিদের, সম্ভবত প্রেসিডেন্টসহ বাকিদের লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যেই এসেছিলেন। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর