পাল্টা আক্রমণে সাত গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

আপডেট : ১৩ জুন ২০২৩, ১২:২২ পিএম

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে সাতটি গ্রাম পুনরুদ্ধার এবং সামান্য অগ্রগতির দাবি করেছে ইউক্রেন।

সোমবার তার সান্ধ্য ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেন। খবর: এএফপি।

জেলেনস্কি তার সান্ধ্য ভাষণে বলেন,  এ লড়াই খুব কঠিন, কিন্তু আমরা অগ্রসর হচ্ছি এটিই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ইউক্রেনের প্রতিটি পতাকার জন্যে আমি আমাদের বাহিনীকে ধন্যবাদ জানাই যা নতুন দখলকৃত অঞ্চলের গ্রামসমূহের সঠিক জায়গায় ফিরে এসেছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই পাল্টা অভিযান কয়েকমাস নয়, কয়েক সপ্তাহ চলবে।

তিনি আরও বলেছেন, আমরা একে যতোটা  সম্ভব সফল করে তুলতে চাই যেন একটা সুন্দর পরিস্থিতিতে আলোচনা শুরু করা যায়।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আশা প্রকাশ করে বলেন, এই অভিযান যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাধ্য করবে। ইউক্রেনীয় বাহিনীর সাফল্য অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।

রুশবাহিনী ভেলিকা নভোসিল্কার কাছে দোনেৎস্ক অঞ্চলে কিয়েভ বাহিনীর হামলা প্রতিহত করেছে বলে সোমাবার রাশিয়া দাবি করেছে। তবে মস্কো ও কিয়েভের দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর