নটিংহামে তিন জনের মরদেহ উদ্ধার, ট্রাম নেটওয়ার্ক স্থগিত

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৪:১৩ পিএম

যুক্তরাজ্যের নটিংহ্যাম শহরের একটি রাস্তা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি ভ্যান অন্য তিন জনকে চাপা দেয়ার চেষ্টা করলে সন্দেহভাজন এক জনকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

বিবিসি ও আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে শহরের কেন্দ্রস্থলের একটি রাস্তা থেকে দু'জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও এক জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

অন্যদিকে আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চিফ কনস্টেবল কেট মেনেল বলেছেন, এটি ভয়ঙ্কর এবং দুঃখজনক ঘটনা যা তিন জনের প্রাণ কেড়ে নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি এই তিনটি ঘটনায় জড়িত এক জনকে আমরা আটক করেছি। এই তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গোয়েন্দাদের একটি দল ঠিক কী ঘটেছে তা নিশ্চিত করতে কাজ করছে।

পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।

এরইমধ্যে ওই এলাকার একাধিক রাস্তা বন্ধ করে দেয়ার পাশপাশি নটিংহামজুড়ে স্থানীয় ট্রাম নেটওয়ার্ক স্থগিত করা হয়েছে।  


একাত্তর/আরবিএস  

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর