সৈকতে প্রকাশ্য যৌনতা নিষিদ্ধ করলো ডাচ কর্তৃপক্ষ

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৫:১৪ পিএম

কথায় বলে অতিরিক্ত কোন কিছুই ভালো না। এই যেমন ইউরোপের দেশ নেদারল্যান্ডসের সমুদ্র সৈকতে বিবস্ত্র বা সূতোবিহীন থাকাকে অপরাধ হিসাবে দেখা হয় না। নারী-পুরুষ ইচ্ছা করলে সমুদ্র কাপড় ছাড়াও অবস্থান করতে পারবেন। তবে এমন স্বাধীনতাও বিপত্তির হতে পারে।

নেদারল্যান্ডসের ছোট্ট এক শহর ভিরে। শহরের তিন দিকেই রয়েছে বালিয়ারি ঘেরা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে খুবই পছন্দের গন্তব্য। বিশেষ করে ‘ন্যুডিস্ট’ অর্থাৎ যারা নগ্ন-যাপনে বিশ্বাসী এমন পর্যটকদের মধ্যে যারপর নাই জনপ্রিয় গন্তব্য নেদারল্যান্ডসের এই ছোট্ট শহরটি।

ইউরোপজুড়ে এখন গ্রীস্ম। ধীরে ধীরে পারদ চড়ছে। তার তাতেই ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়ছে হাজারো মানুষ। এতে ভিড় বাড়ছে মহাদেশটির বিভিন্ন পর্যটন কেন্দ্রে। ব্যতিক্রম নেই ভিরে। সেখানেও দলে দলে ভিড় করছেন প্রকৃতিপ্রেমী আর নগ্ন-যাপনে আগ্রহী পর্যটকরা। 

ভিরে শহরের সৈকতে নর-নারীর নগ্ন-যাপন নতুন কোন বিষয় নয়। তবে সাম্প্রতিক সময়ে সেই যাপন সব সীমা ছাড়িয়ে গেছে। ভিরের সৈকত এবং বালিয়ারি এলাকায় যত্রতত্র যৌনমিলনে লিপ্ত হচ্ছেন নগ্ন-যাপনবাদীরা। এই দৃশ্য দেখতে দেখতে মহাবিরক্ত সৈকতের প্রতিবেশীরা। 

image

এনিয়ে ভিরে শহরের পৌরসভাতে অনেকগুলো অভিযোগও জমা পড়েছে। শেষ পর্যন্ত টনক নড়ে কর্তৃপক্ষের। গেলো বৃহস্পতিবার এক চিঠিতে পৌর কর্তৃপক্ষ, নগ্ন-যাপনবাদী পর্যটকদের সমুদ্র সৈকতে এবং বালিয়ারির টিলায় যৌন মিলন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। 

সমুদ্র সৈকতে একটি বোর্ড বসানো থাকে। সেখানে নতুন করে লেখা হয়েছে নিয়মাবলী। বলা হয়েছে, টিলাগুলিতে যাওয়া আইনত নিষিদ্ধ। প্রকাশ্যে যৌন মিলনও নিষিদ্ধ। সেই সঙ্গে বলা হয়েছে, সৈকতে যৌন মিলন বন্ধ করতে এবার থেকে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।

ভিরের মেয়র ফ্রেডেরিক শোউয়েনার নতুন নিয়মকে সমর্থন করে বলেছেন, স্থানীয়দের কাছে সৈকত ও বালিয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে এবং অন্যান্য ছুটির যাত্রীদের বিরক্ত করতে পারে, এমন অবাঞ্ছিত আচরণ অবশ্যই বন্ধ করা উচিত।

তবে এর পেছনেরক্ষণশীল রাজনীতি আছে বলে দাবি করছেন স্থানীয়দের একাংশ। কারণ, ভিরে'র পৌরসভা নির্বাচনে রক্ষণশীলরা জয়ী হয়েছে। তারা এই প্রচারকে পূর্ণ সমর্থন জানিয়েছে। দলের মুখপাত্র বলেছেন, এমন ধরনের বাড়াবাড়ির বিরুদ্ধে লড়াই করা দরকার।


একাত্তর/এআর

যুক্তরাষ্ট্র সরকার এমন একটি অনলাইন পোর্টাল তৈরি করছে যেখানে ইউরোপসহ বিভিন্ন দেশে নিষিদ্ধ করা কন্টেন্ট বা বিষয়বস্তু প্রদর্শিত হবে। এই পোর্টালটি ‘freedom.gov’ ডোমেইনে হোস্ট করা হবে।
অস্ট্রিয়ার পার্লামেন্ট ১৪ বছরের কম বয়সী নারীদের স্কুলে হেডস্কার্ফ পরিধান নিষিদ্ধের একটি আইন অনুমোদন করেছে। 
বেঁধে দেওয়া সময়ের মধ্যে একজন বৈধ প্রতিনিধি নিয়োগ দিতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) নিষিদ্ধ করলো ব্রাজিল।
সিঙ্গাপুর ও হংকংয়ের পর এবার প্রতিবেশী দেশ নেপালেও নিষিদ্ধ করা হয়েছে ভারতের দুই কোম্পানির মশলা। প্রাণঘাতী ক্যান্সার সৃষ্টির উপাদান থাকার সন্দেহে এই নিষেধাজ্ঞা দেয়ায় আপাতত নেপালে ওই ব্র্যান্ড দুটির...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর