কাঁচা ঝিনুক খেয়ে এক মার্কিন নাগরিকের মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৮:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে কাঁচা ঝিনুক খেয়ে এক ধরণের মাংসখেকো ব্যাকটেরিয়ার সংক্রমণে গত সপ্তাহে ৫৪ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

এক বিবৃতিতে সেন্ট লুইস কাউন্টি ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ঘোষণা করেছে যে, ওই ব্যক্তি সেন্ট লুইসের একটি শহর ম্যানচেস্টারে অবস্থিত দ্য ফ্রুট স্ট্যান্ড অ্যান্ড সীফুড থেকে কেনা ঝিনুক খাওয়ার পরে ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়ার সংক্রমণে মারা যান। খবর এনবিসি নিউজের। 

কর্তৃপক্ষ তার নাম প্রকাশ না করলেও, মৃত্যুর আগে তিনি সেন্ট ক্লেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সাধারণত কাঁচা বা কম রান্না করা ঝিনুক এবং অন্যান্য শেলফিশ খাওয়ার ফলে ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়া মানুষকে সংক্রমিত করে। এর ফলে পেটে ব্যথা, বমি বমি ভাব, বমি, জ্বর এবং ঠান্ডা লাগতে পারে।

মার্কিন স্বাস্থ্য বিভাগ বলেছে, সাধারণত দুর্বল ইমিউন সিস্টেমের মানুষই এতে বেশি আক্রান্ত হন। মার্কিন যুক্তরাষ্ট্রে ৯৫ শতাংশেরও বেশি সামুদ্রিক খাবার-সম্পর্কিত মৃত্যুর জন্য ব্যাকটেরিয়া দায়ি।

যারা সম্প্রতি দ্য ফ্রুট স্ট্যান্ড এবং সীফুড দোকান থেকে ঝিনুক কিনেছেন তাদের সেসব ফেলে দিতে বলেছে বিভাগটি।

image


তবে তদন্তকারীরা বলছেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানটি ঝিনুকগুলোকে দূষিত করেছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ আগে থেকেই সেগুলো দূষিত ছিল। তদন্তকারীরা ঝিনুকের উত্স নির্ধারণ করার চেষ্টা করছেন। 

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এ ধরণের কাঁচা শেলফিশ খাওয়ার কারণে প্রতি বছর প্রায় ৮০ হাজার লোক আক্রান্ত হন এবং ১০০ জনেরও বেশি লোক মারা যান। তাই কাঁচা শেলফিশ খাওয়ার আগে তা ভালভাবে ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে সিডিসি।


একাত্তর/আরবিএস  

বিশ্বের অন্যতম শীর্ষ বিপজ্জনক ও আলোড়ন সৃষ্টিকারী হ্যাকার গোষ্ঠী ‘শাইনিহান্টার্স’ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ডেটাবেজে থাবা বসিয়ে বাগিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা ও...
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর