পশ্চিমা অস্ত্রের গোরস্থান ইউক্রেন!

আপডেট : ১৫ জুন ২০২৩, ১০:৫৪ এএম

পশ্চিমা অস্ত্রের গোরস্থানে পরিণত হয়েছে ইউক্রেন। ফিনল্যান্ডের দেয়া আটটি লেপার্ড-টুআরের পর ১৬টি মার্কিন ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যাল ধ্বংস করেছে রাশিয়া। ডাচ প্রতিষ্ঠান অরিক্স এবং মার্কিন গণমাধ্যম ফোর্বস এ তথ্য জানিয়েছে।

এদিকে, কিয়েভের জন্য আরো ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসেব রাখছে ডাচ ওয়েবসাইট অরিক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিয়েভকে দেয়া যুক্তরাষ্ট্রের ৫টি ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যাল পুরোপুরি ধ্বংস করেছে রাশিয়া। ক্ষতিগ্রস্ত এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ১১টি। শুক্র এবং শনিবারে পাওয়া যুদ্ধের ছবি ও তথ্যের ভিত্তিতে তারা এ সত্যতা নিশ্চিত করেছে।

এপ্রিল থেকে যুদ্ধক্ষেত্রে মার্কিন ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ভেহিক্যাল ব্যবহার করছে ইউক্রেন। কিয়েভকে ১০৯টি এ যান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। চাকার পরিবর্তে ট্র্যাকে চলাচল করা এ ট্রাকটি পাওয়ার সরবরাহ এবং ভেতরে ১০ জন সৈন্য বহন করতে পারে। বিধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হওয়া ব্র্যাডলিতে থাকা সৈন্যরা কেউ হতাহত হয়নি বলেও জানায় অরিক্স।

ব্র্যাডলি ধ্বংসের আগে ইউক্রেনকে দেয়া ফিনল্যান্ডের আটটি লেপার্ড টুআর মাইন ক্লিয়ারিং ভেহিক্যাল ধ্বংস করেছে রাশিয়া। যা দিয়ে মাইন সরিয়ে ব্র্যাডলির মতো ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যালের যাতায়াতের পথ নির্বিঘ্ন করা হতো।

ফ্রন্টলাইন থেকে ৬০০ মাইল দূর পর্যন্ত পরিখা, মাইন, ড্রাগনের দাঁতের মতো প্রতিবন্ধকতা তৈরি কোরে রেখেছে রাশিয়া। মূলত ভূমি পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ চালিয়ে মস্কোর প্রতিরক্ষা বলয় অতিক্রম করার সময় ধ্বংস হয়ে যায় ইউক্রেনকে দেয়া পশ্চিমাদের এসব সামরিক যান।

এদিকে, পাল্টা আক্রমণ শুরুর এক সপ্তাহ পর সোমবার ইউক্রেন জানায়, তারা দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টলাইনে সাড়ে ছয় কিলোমিটার অগ্রসর হয়েছে। পুনরুদ্ধার করেছে ৯০ বর্গকিলোমিটার অঞ্চল।

বুধবার রয়টার্সের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, রাস্তার মোড়ে মোড়ে বিধ্বস্ত রুশ সামরিক যান এবং সৈন্যদের মরদেহ পড়ে আছে।

আরও পড়ুন: সন্ধ্যায় আঘাত হানবে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

এর মধ্যেই ইউক্রেনের জন্য আরো ৩২৫ মিলিয়ন মার্কিন ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সাবরিনা সিং জানান, সহায়তা প্যাকেজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিমার্সের জন্য অস্ত্র, গোলারবারুদ, অ্যান্টি-ট্যাংক যন্ত্রাংশ, সাঁজোয়াযানসহ আরো সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম রয়েছে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীকে শক্তিশালী করাই এ সহায়তার লক্ষ্য বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর