প্রথম মুসলিম নারী ফেডারেল বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৪:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম নারী এবং প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে ফেডারেল বিচারক পদে নিয়োগ পেয়েছেন নুসরাত জাহান চৌধুরী।

মার্কিন সিনেটে ৫০-৪৯ ভোটে নুসরাতের মনোনয়নকে সংক্ষিপ্তভাবে অনুমোদন দেওয়া হয়। খবর: রয়টার্স।

নুসরাত নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের বিচারক নির্বাচিত হয়েছেন।

নুসরাত জাহান চৌধুরী আগে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) নামক একটি অধিকার গোষ্ঠীতে জাতিগত বিচার কর্মসূচির উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

নুসরাত কলম্বিয়া ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইয়েল ল’ স্কুল থেকে স্নাতক হন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের ভাগ্নি।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার নুসরাতের বিচারক পদে নিয়োগ পাওয়াকে স্বাগত জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নুসরাতের বিষয়ে সুপারিশ করতে পেরে তিনি গর্বিত।

টুইটারে তিনি লেখেন, নুসরাত প্রথম বাংলাদেশি আমেরিকান এবং প্রথম মুসলিম আমেরিকান নারী হিসেবে ফেডারেল বিচারক হয়ে ইতিহাস তৈরি করেছেন।

নুসরাতকে অভিনন্দন জানিয়ে এসিএলইউ এক টুইটে লেখে, ‘নুসরাত একজন জনপ্রিয় নাগরিক ও অধিকার আইনজীবী। তার এই নিশ্চিতকরণ আমাদের দেশের আইনি ব্যবস্থার জন্য একটি সম্পদ হবে।’

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে পাঁচ ‘সন্ত্রাসী’ নিহত

নুসরাতের মনোনয়নের বিরোধিতাকারী একমাত্র ডেমোক্র্যাট মানচিন বুধবার এক বিবৃতিতে বলেন, নুসরাতের আগের কিছু বিবৃতি আমাদের সাহসী আইন প্রয়োগকারী সংস্থার কাজের প্রতি তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই আমি তার বিরোধিতা করেছিলাম। 


একাত্তর/জো

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর