উগান্ডায় স্কুলে সন্ত্রাসী হামলা, নিহত বেড়ে ৪০

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৮:০৮ পিএম

পশ্চিম উগান্ডার একটি স্কুলে ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত বিদ্রোহীদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এসময় অপহরণ করা হয়েছে বেশ কয়েকজনকে।

পুলিশ জানিয়েছে, শুক্রবারের এ হামলাটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে অবস্থিত উগান্ডার একটি গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) দ্বারা পরিচালিত। 

শনিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে এমপন্ডওয়ে-লুবিরিহা মেয়র সেলভেস্ট মাপোজে জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন ছাত্র, একজন প্রহরী এবং স্কুলের বাইরে থাকা স্থানীয় সম্প্রদায়ের দুই ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি আরও জানান, বিদ্রোহীরা একটি ছাত্রাবাসে আগুন দেয়ার সময় কিছু ছাত্র মারাত্নকভাবে দগ্ধ হয়েছে। অন্যদের গুলি করে বা কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ অবশ্য হামলার ধরণ বা কিভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

বিবিসি জানিয়েছে, এমপন্ডওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে হামলার পর আরও আট জন গুরুতর অবস্থায় রয়েছেন। তারা বেভেরা হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছেন। 

image


ডিআরসি-তে বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে যাওয়া দলটিকে সৈন্যরা তাড়া করছে বলে জানায় পুলিশ।  

হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয় বলে জানিয়েছেন জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনাগা। 

এডিএফ বিদ্রোহীরা গত দুই দশক ধরে ডিআরসির ভেতর থেকে কাজ করছে। গত এপ্রিলে এডিএফ কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জনকে হত্যা করে।

উগান্ডা এডিএফ-এর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য কঙ্গোতে সৈন্য পাঠিয়েছে।


একাত্তর/আরবিএস  

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলায় দিপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন।
দিল্লিতে লাল কেল্লার কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারীর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। খবর এনডিটিভির।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর