ইউক্রেনকে দেওয়া অস্ত্রের মূল্য বাড়িয়ে ধরেছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২২ জুন ২০২৩, ১১:৫৪ এএম

দুই বছরে ইউক্রেনে পাঠানো অস্ত্রের মূল্য বাড়িয়ে ধরে হিসেব করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেসসচিব সাবরিনা সিং এক সংবাদ সম্মেলনে বলেছেন, এক নিরীক্ষায় এই অসঙ্গতি ধরা পড়েছে।

হিসেব অনুসারে, ইউক্রেনে পাঠানো মার্কিন অস্ত্রের মূল্য ৬২০ কোটি ডলার বেশি দেখানো হয়েছে। এর ফলে অর্থ উদ্ধৃত থেকে যাচ্ছে যা ভবিষ্যতের নিরাপত্তা প্যাকেজে ব্যবহার করা হবে। খবর আল জাজিরার।

সাবরিনা সিং বলেন, কোন কোন ক্ষেত্রে সরঞ্জামের মূল্য বাড়িয়ে ধরা হয়েছে। ২০২২ ও ২০২৩ অর্থ বছরে সমন্বিতভাবে মোট অস্ত্র সহযোগিতার মূল্য বেশি উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, হিসেবের এই ভুলের কারণে ইউক্রেনকে দেয়া মার্কিন সহযোগিতায় প্রভাব ফেলবে না। অতিরিক্ত অর্থ ইউক্রেনের সামরিক সহযোগিতায় ব্যবহার করা হবে। বাস্তবে ইউক্রেনকে দেয়া মার্কিন অস্ত্রের মূল্য তিন হাজার ৪০০ কোটি ডলার।

আরও পড়ুন: চীনে রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩১

এমন সময় হিসেবের এই ভুল সামনে আসলো যখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি আক্রমণ করে রাশিয়া যেসব ইউক্রেনীয় ভূখণ্ড দখল করেছে তা পুনরুদ্ধার করতে এই পাল্টা আক্রমণ চালাচ্ছে কিয়েভ।


একাত্তর/আরএ

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর