বিস্ফোরণে খান খান টাইটান, বেঁচে নেই কেউ

আপডেট : ২৩ জুন ২০২৩, ১১:০৯ এএম

আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ সাবমেরিন টাইটান বিস্ফোরণে খা খান হয়েছে। এতে থাকা থাকা পাঁচ আরোহীর কেউই আর জীবিত নেই।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল জন মাগার। সাবমেরিন পরিচালনাকারী সংস্থা ওশেনগেট থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে। 

ধারণা করা হচ্ছে, পানির প্রচণ্ড চাপে ডুবোযানটি বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার টাইটানিকের কাছে ছোট আকারের কিছু ধ্বংসাবশেষ আবিষ্কার করে উদ্ধারকারী দল। তখনই অনেকটা নিশ্চিত হওয়া যায় যে টাইটান এবং ভেতরে থাকা পাঁচজনের পরিণতি।

image


টাইটান ধ্বংসের কারণ স্পষ্ট করতে না পারলেও অ্যাডমিরাল জন মাগার ধারণা করছেন, ভয়ঙ্কর অন্তর্মুখী বিস্ফোরণে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।  

অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি বলেন, ‘ওই পাঁচজনের লাশ হয়ত কখনো পাওয়া যাবে না। কারণ সেখানকার পরিবেশ অবিশ্বাস্য রকমের প্রতিকূল। 

ওই পাঁচ আরোহী ‘হারিয়েই গেছেন’ বলে ওশেনগেটের এক বিবৃতিতে জানানো হয়েছে। 

পাঁচ আরোহী নিয়ে কানাডা থেকে গত রোববার সাবমারসিবল ডুবোযান টাইটান উপকূলীয় আটলান্টিক মহাসাগরের তলদেশে যায়। ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া পর্যটক জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাবমেরিনে উঠেছিলেন পাঁচ পর্যটক। 

image


যাত্রা শুরুর পৌনে দুই ঘণ্টার মাথায় সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ সাবমেরিনের খোঁজে এরপর থেকেই ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। ওশেনগেট জানিয়েছেন, সাবমেরিনটিতে সংরক্ষিত অক্সিজেন বৃহস্পতিবার সকালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। 

তাই টাইটানে থাকা যাত্রীদের বেঁচে থাকার কোনো সম্ভাবনাই দেখছেন না উদ্ধারকারী দলের সদস্যরা। বৃহস্পতিবার সকালে টাইটানের খোঁজে একটি রিমোটলি অপারেটেড ভেহিকেল বা আরওভি আটলান্টিকের তলদেশে পৌঁছায়। আরওভির পাঠানো তথ্য বিশ্লেষণ করার সংবাদ সম্মেলনে আসেন যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল জন মাগার।

তিনি জানান, টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে প্রায় ১৬০০ ফুট দূরে টাইটানের ধ্বংসস্তূপ খুঁজে পাওয়া গেছে সেটি। 

image


টাইটানে গভীর আটলান্টিক ভ্রমণে যাওয়া পাঁচ পর্যটকের মধ্যে রয়েছেন- সাবমেরিন পরিচালনাকারী সংস্থা ওশেনগেটের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ, ব্রিটিশ ধনকুবের ও বিমান সংস্থা অ্যাকশন এভিয়েশনের চেয়ারম্যান হামিশ হার্ডিং, পাকিস্তানের এংরো করপোরেশনের ভাইস চেয়ারম্যান শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান দাউদ এবং ফরাসি পর্যটক পল অঁরি নারজিলে।


একাত্তর/আরবি 

আমেরিকার সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় আরও একধাপ এগিয়ে গেলো চীন। গত পাঁচ বছরে চীন তাদের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উৎপাদন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে বেইজিং যুক্তরাষ্ট্রের চেয়েও দ্রুতগতিতে...
চীনের পরমাণু শক্তিচালিত একটি অত্যাধুনিক সাবমেরিন ডুবে গেছে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। আর এ ঘটনা চীনা সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা বলেও মনে করছেন তারা। 
ক্রাইমিয়া উপত্যকায় নোঙর করা রাশিয়ার একটি সাবমেরিন হামলা চালিয়ে ধ্বংস করার দাবি জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।
লোহিত সাগরে আর কতো ধরনের চমক দেখাবে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠি- হুতিরা? তাদের একের পর এক বিস্ময়কর অভিযানে পশ্চিমাদের রাতের ঘুম হারাম হয়েছে আগেই, এবার মাথা নষ্ট হবার পালা।
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর