ডুবে গেলো চীনের পরমাণু শক্তিচালিত অত্যাধুনিক সাবমেরিন 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ পিএম

চীনের পরমাণু শক্তিচালিত একটি অত্যাধুনিক সাবমেরিন ডুবে গেছে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। আর এ ঘটনা চীনা সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা বলেও মনে করছেন তারা। 

নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের ব্কে কর্মকর্তা বিবিসিকে বলেছেন, সম্ভবত চলতি মাসের মে জুনের কোনো এক সময় ওই ডুবোজাহাজটি ডুবে যায়। তোলা স্যাটেলাইট চিত্রে দেখে এমনটাই ধারণা মার্কিন কর্মকর্তাদের। 

মার্কিন কর্মকর্তাদের ফাঁস করা নথিতে বলা হয়েছে, চীনের উহানের কাছে উচাং শিপইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। পরমাণু শক্তিসম্পন্ন ওই যানটি ছিলো ‘ঝৌ' শ্রেণির প্রথম প্রজন্মের ডুবোজাহাজ।

উপগ্রহ চিত্রে সাবমেরিনটিকে উহানের বার্থে ভাসতে দেখা গেছে। সেখানে রয়েছে কয়েকটি উদ্ধারকারী ক্রেন। তবে সাবমেরিন ডুবে যাওয়ার ঘটনা অস্বীকার করেছে বেইজিং। 

পরমাণু শক্তিচালিত এই ডুবোজাহাজটি দিয়েই তাইওয়ান, জাপানের ওপর খবরদারি চালাতো চীন। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের বড় শক্তি ছিলো এই সাবমেরিন। 

পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম উপগ্রহের পাঠানো ছবিতে ডুবোজাহাজটি তলিয়ে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। পানি থেকে তোলার জন্য ক্রেন ব্যবহার করা হচ্ছে- এ রকম উপগ্রহচিত্র প্রকাশ্যে এসেছে। 

তবে শক্তিশালী সাবমেরিনটি হঠাৎ করে কীভাবে ডুবে গেলো, তা নিয়ে রহস্যের জট খোলেনি। ডুবোজাহাজটিতে পরমাণু জ্বালানি বা পরমাণু হামলাকারী ব্যালেস্টিক মিসাইল ছিল কি না, তা-ও জানা যায়নি। ডুবোজাহাজ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা স্পষ্ট নয়।

দ্য ওয়ার জ়োন নামের মার্কিন একটি সংবাদমাধ্যমের দাবি, সমুদ্রে যাত্রা শুরু করার আগে ডুবোজাহাজটিতে চূড়ান্ত পর্যায়ের কিছু কাজ চলছিল। তখনই এর সলিলসমাধি ঘটে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ডুবোজাহাজটি উদ্ধার করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। সে ক্ষেত্রে সমুদ্রে পরমাণু বিকিরণের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, ঝৌ শ্রেণির সাবমেরিন তৈরিতে আনুমানিক এক বিলিয়ন ডলারের বেশি অর্থ খরচ করেছিল চীন। 

বর্তমানে চিনের কাছে পরমাণু ক্ষমতাসম্পন্ন ছয়টি এবং ৪৮টি ডিজ়েলচালিত সাবমেরিন রয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং। পেন্টাগনের দাবি, ২০২৫ সালের মধ্যে চিনা ডুবোজাহাজের বহর বেড়ে দাঁড়াবে ৬৫। আর ২০৩৫ সালে তা গিয়ে ঠেকবে ৮০টিতে। 

আরবি
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর