মার্কিন প্রতিনিধি পরিষদে তাইওয়ানের সাথে বাণিজ্য চুক্তি অনুমোদন

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৯:০৭ পিএম

চীনের ঘোর আপত্তি সত্ত্বেও তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করছে যুক্তরাষ্ট্র।

এ লক্ষ্যে সই হওয়া বাণিজ্য চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। খবর: এএফপি।

বুধবার প্রতিনিধি পরিষদে এই ভোট হয়। এখন বিষয়টি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যাবে। চুক্তিটি সিনেটেও অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে।

গত ১ জুন যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে চুক্তিটি সই হয়। এটি যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের একুশ শতকের বাণিজ্য উদ্যোগের আওতায় দুই পক্ষের মধ্যে সই হওয়া প্রথম বাণিজ্য চুক্তি। 

যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যকার এই বাণিজ্য চুক্তিটি চীনকে ক্ষুব্ধ করেছে। চুক্তিটি সইয়ের আগে ওয়াশিংটনকে সতর্ক করেছিল বেইজিং। চীনের সতর্কতা উপেক্ষা করে চুক্তিটি সই করে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। 

আরও পড়ুন: টাইটান নিখোঁজ শুনেই বুঝেছিলাম কী ঘটেছে: জেমস ক্যামেরন

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ দাবি করে চীন। তবে তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবেই দেখে। স্বশাসিত তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে উভয় সরকার ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছে।


একাত্তর/জো

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর