সুদানে বিমান ও কামান হামলায় ত্রাণ সরবরাহ বিঘ্নিত

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৩:০১ পিএম

সুদানে বিবদমান পক্ষগুলোর বিমান ও কামান হামলায় ত্রাণ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শনিবারও বিমান আর কামানের আঘাতে কেঁপে উঠেছে রাজধানী খার্তুম। খবর: আরব নিউজ।

কোনও কিছুতেই থামানো যাচ্ছে না সহিংসতা। এ অবস্থায় থমকে আছে দেশটিতে জাতিসংঘের ত্রাণ তৎপরতাও।

সুদানের রাজধানী এবং দেশের অন্যান্য অংশে ১৫ এপ্রিল থেকে নিয়মিত সেনাবাহিনী ও সুদানিজ সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এর মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়। দুই মাসের বেশি সময় ধরে চলা সংঘর্ষে এক প্রকার অচল হয়ে পড়েছে আফ্রিকান দেশটি।

জাতিসংঘ বলছে, সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রায় ১৫ লাখ মানুষ রাজধানী খার্তুম ছেড়ে পালিয়েছে। কারণ খার্তুমে আরএসএফের বিরুদ্ধে নিয়মিত হামলা চালাচ্ছে সেনাবাহিনী।

সহিংসতা এড়াতে অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন অস্থায়ী শিবিরে। আর যারা তা পারছেন না, তারা আতঙ্ক নিয়েই নিজেদের বাড়িতেই অবস্থান করেছেন। রাজধানী শহরে খাবার ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সঙ্গে রয়েছে বিদ্যুৎ বিভ্রাট।

সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক ডেপুটি ও আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে ক্ষমতার লড়াইয়ে এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

সবচেয়ে ভয়াবহ অবস্থা পশ্চিমাঞ্চলীয় অঞ্চল দারফুরে। চাঁদ সীমান্তবর্তী অঞ্চলটিতে মানবতার বিরুদ্ধে সম্ভাব্য অপরাধের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশান অনুসারে, দেড় লাখেরও বেশি মানুষ দারফুর সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ চাঁদে পালিয়েছে।

চাঁদের প্রধানমন্ত্রী সালেহ কেবজাবো শনিবার বলেছেন, চাঁদ ইতোমধ্যেই ছয় লাখ ৮০ হাজারের বেশি শরণার্থীকে গ্রহণ করেছে। বিপুল এ অভিবাসী সংকট মোকাবিলায় ব্যাপক আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।

এদিকে, সুদানের চিকিৎসকদের ইউনিয়ন জানায়, প্রধান যুদ্ধক্ষেত্রে বেশিরভাগ এলাকা স্বাস্থ্য পরিষেবার বাইরে রয়েছে। যে কয়েকটি হাসপাতাল এখনও চালু আছে, সেগুলোতে চিকিৎসা সরবরাহ অত্যন্ত কম। জ্বালানি সংকটেও ধুঁকছে হাসপাতালগুলো।

জাতিসংঘ বলছে, পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সুদানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক অর্থাৎ প্রায় আড়াই কোটি মানুষের সাহায্য ও সুরক্ষার প্রয়োজন।

জাতিসংঘ আরও জানায়, আন্তর্জাতিক সহায়তা এ পর্যন্ত দুই কোটি ৮০ লাখ মানুষের কাছে পৌঁছেছে। নিরাপত্তা শঙ্কায় বিদেশি সংস্থাগুলো নির্বিঘ্নে কাজ করতে পারছে না।

আরও পড়ুন: রাশিয়া ছেড়ে বেলারুশে পাড়ি জমাচ্ছেন প্রিগোজিন

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় কয়েক দফা যুদ্ধবিরতি কার্যকর হলেও, কোনও পক্ষই তা মানেনি। এর জন্য পাল্টাপাল্টি অভিযোগ করছে বিবদমান পক্ষগুলো।


একাত্তর/জো

পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর