মিয়ানমারে বিমান হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত

আপডেট : ৩০ জুন ২০২৩, ০৩:০০ পিএম

জাতিগত বিদ্রোহীদের দমনে মিয়ানমারের একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে জান্তা সামরিক বাহিনী। হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

উত্তর সাগাইং অঞ্চলের নিয়াং কোন গ্রামে একটি সামরিক জেট থেকে এই হামলা চালানো হয়। খবর এএফপির।

গ্রামের একজন অভ্যুত্থান বিরোধী যোদ্ধা জানান, একটি সামরিক জেট নিয়াং কোন গ্রামে তিনটি বোমা ফেলে। হামলায় ১০ জন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে ১১টি বাড়ি। একটি বড় ভবনও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বিবিসি বার্মিজও জানিয়েছে, হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি বহুতল ভবন। সেখানে আগুন লেগে ধোঁয়া উড়তে দেখা যায়।

২০২১ সালে জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে দেশজুড়ে গঠন হয়েছে কয়েক ডজন নতুন বাহিনী।

স্থলভাগে বিদ্রোহীদের সঙ্গে না পেরে তারা বিমান হামলার আশ্রয় নিচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: চাঁদে খনিজ সম্পদ খুঁজবে নাসা

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও অনেক আগে থেকেই মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, গ্রাম ধ্বংস এবং বিরোধীদের ওপর নির্যাতনের অভিযোগ করে আসছে।


একাত্তর/আরএ

রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর