পা কেটে উদ্ধার করা হলো ট্রাভেলেটরে আটকে পড়া নারীকে

আপডেট : ৩০ জুন ২০২৩, ০৮:০৮ পিএম

ব্যাংককের একটি বিমানবন্দরে ট্রাভেলেটরে আটকে পড়ার পর এক নারীর পা কেটে তাকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ডন মুয়াং বিমানবন্দরে এই ঘটনার পর সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে ৫৭ বছর বয়সী ওই নারীর পা কেটে ফেলা হয়। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফ্লাইটে ওঠার আগে নিজের স্যুটকেসে হোঁচট খেয়ে ট্রাভেলেটরের ওপর পড়ে যান তিনি। এরপর তার একটি পা সেখানে আটকে যায়। 

ওই নারীর ছেলে কিট কিত্তিরত্তনা ফেসবুকে এক পোস্টে লিখেছেন, অস্ত্রোপচারের পর তাদের পরিবার ‘মর্মাহত’ এবং তার মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত।

তিনি বলেন, ‘অপারেশনের আগে এবং পরে আমরা তার সাথে কিছুটা কথা বলেছিলাম...যদিও তিনি মুখের অভিব্যক্তি এবং কণ্ঠস্বরের মাধ্যমে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছিলেন, আমরা জানতাম যে হঠাৎ করে একটি পা হারিয়ে তিনি গভীরভাবে ভেঙে পড়েছেন’। 

‘আমাদের পরিবার খুব ভালো করেই জানে তার পা আর আগের মতো কাজ করবে না, আমরা তার আগের জীবন ফিরিয়ে আনতে পারব না’, বলেন তিনি। 

অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই নারী বসে থাকা অবস্থায় তার বাম পা ট্র্যাভেলটরের মধ্যে আটকে আছে। 

তার পাশের একটি গোলাপি স্যুটকেস দুটি চাকা ছিল না, এবং ট্রাভেলেটরের শেষ প্রান্তে থাকা কোম্ব প্লেটগুলোও ভাঙা। 

বিমানবন্দর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, তারা এই ঘটনায় ‘গভীরভাবে দুঃখিত’ এবং ওই নারীর বাম পায়ের আংশিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেবে, সেইসাথে তার চিকিৎসা খরচ বহন করবে।

বিমানবন্দরের পরিচালক কারান্ত থানকুলজিরাপট বলেছেন, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: ওবামার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার

তিনি আরও বলেন, বিমানবন্দরটি ২০২৫ সালের মধ্যে বেশ কয়েকটি পুরানো ট্রাভেলেটর প্রতিস্থাপন করার পরিকল্পনা করছিল, তবে সেটি এখন আরও এগিয়ে আসতে পারে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই ট্রাভেলেটরটি ১৯৯৬ সাল থেকে চালু রয়েছে। 


একাত্তর/এসজে

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল...
বলা নেই, কওয়া নেই হঠাৎ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের একটি সড়কের বিশাল অংশ ধসে পড়ে বড় একটি গর্ত বা ‘সিঙ্কহোল’ তৈরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
ডেনমার্কের আকাশসীমায় অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ায় স্থানীয় সময় সোমবার (২০ সেপ্টেম্বর) কোপেনহেগেন বিমানবন্দর অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে প্রায় ১৫টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা...
যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের ক্যালিসপেল সিটি বিমানবন্দরে সোমবার দুপুরে একটি ছোট বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক করে রাখা একাধিক বিমানে ধাক্কা খায়।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর