জেনিন ছাড়লো ইসরাইলি সেনারা, ঘরে ফিরছে ফিলিস্তিনিরা

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৮:১৯ পিএম

ফিলিস্তিনের কাছ থেকে দখল করে নেয়া পশ্চিম তীরের জেনিন শহরে টানা দুদিন সামরিক অভিযান চালানোর পর সেনা প্রত্যাহার করে নিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ইসরাইলি সেনাদের বহনকারী গাড়িগুলো জেনিন ছাড়তে শুরু করে। দুদিনের সামরিক অভিযানে ১২ ফিলিস্তিনি নিহত ও বহু আহত হয়েছে। 

হামলা বন্ধ হবার পর ইসরাইলি বোমা হামলায় বিধ্বস্ত জেনিন শিবিরের বাড়ি-ঘরে ফিরে আসতে শুরু করেছে ফিলিস্তিনি শরণার্থীরা। সেই সঙ্গে নিহতদের স্মরণে অনুষ্ঠিত হচ্ছে শোকসভা।

ইসরাইলের বুলেট-বোমা-ড্রোন হামলায় লন্ডভন্ড হয়ে গেছে ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির। দুদিনেই বদলে গেছে শিবিরের চেহারা। 

ইসরাইলি হামলায় শরণার্থী শিবিরে ব্যাপক ধ্বংসের চিত্র দেখা যাচ্ছে। এই শিবিরে হাজার হাজার ফিলিস্তিনি থাকে। শিবিরের ভবনগুলোয় ইসরাইলি হামলায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। গাড়িগুলো দুমড়ে-মুচড়ে গেছে এবং মাটিতে এখানে-সেখানে ভাঙা কাচ আর বুলেটের খোসা পড়ে আছে। জেনিনে সংঘাত থামলেও ইসরাইল এখন গাজায় বিমান হামলা শুরু করেছে।

ইসরাইলি হামলায় যে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের স্মরণে জানাজায় এবং এক শোক মিছিলে যোগ দেয় হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক। 

মঙ্গলবার মধ্যরাতে ইসরাইলি সেনা প্রত্যাহার শুরু করার পর থেকে, জেনিন ছেড়ে পালিয়ে যাওয়া লোকজন পুনরায় ফিরতে শুরু করেছেন। 

বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শিবিরগুলো থেকে সঠিক তথ্য পেতে অসুবিধা হচ্ছে জাতিসংঘের। মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

এদিকে আপাতত সেনা প্রত্যাহার করে নিলেও সন্ত্রাসবাদ নির্মূল বন্ধ হবে না বলে জানিয়েছেন ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই মুহুর্তে আমরা মিশনটি সম্পূর্ণ করছি, তবে এটি আমাদের শেষ অপারেশন নয়। আমরা সন্ত্রাসবাদ নির্মূল করে যাব।

সেনা প্রত্যাহারের মধ্যেই গাজা উপত্যাকা থেকে ইসরাইলের দিকে রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সামরিক বাহিনী। 

স্থানীয় সময় বুধবার ভোর রাতে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এই রকেট ছোড়া হয়, যা আয়রন ডোমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলেও জানিয়ছে ইসরাইলি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জেনিনে ফিলিস্তিনের পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। 

এসব হামলা-পাল্টা হামলার পর ইসরাইলের সঙ্গে সবধরনের যোগাযোগ ও নিরাপত্তা সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন। এক বৈঠক শেষে প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ বিষয়টি নিশ্চিত করেন। এনিয়ে এখনও প্রতিক্রিয়া দেয়নি তেল আবিব। 

জেনিনে ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করেছিল সোমবার একটি ড্রোন হামলার মাধ্যমে। তারা বলেছিল, এই ড্রোন হামলার টার্গেট ছিলো ‘জেনিন ব্রিগেডের কমান্ড সেন্টার।’ হামাসসহ বিভিন্ন কট্টরপন্থী ফিলিস্তিনি গোষ্ঠী এই জেনিন ব্রিগেডের অন্তর্ভুক্ত বলে মনে করা হয়।

এরপর যখন শত শত ইসরায়েলি সেনা জেনিন শরণার্থী শিবিরে প্রবেশ করে, তখন আরো ড্রোন হামলা চালায় ইসরাইল। শিবিরের ভেতরে সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সাথে তাদের তীব্র লড়াই চলে। এতে তীব্র খাবার ও পানি সংকটে পড়ে জেনিন শরনার্থী শিবির। 


একাত্তর/এআর

অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর